Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মন থেকে ডেকে দেখ আমায় পেয়ে যাবে, কাকে বললেন মিম?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ পিএম

মন থেকে ডেকে দেখ আমায় পেয়ে যাবে, কাকে বললেন মিম?

Advertisement

শরতের আগমনে কাশবনে ছবি তুলতে ছুটছেন সবাই। পিছিয়ে নেই বিনোদন জগতের তারকারাও। দেখা গেল সেই পালে গা ভাসাতে ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকেও। আকর্ষণীয় লুকে হাজির হয়ে ভক্তদের নজর কাড়লেন তিনি।

মিম কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব। তিনি মাঝেমধ্যেই ভিন্ন ধরনের ছবি ও ভিডিও পোস্ট দিয়ে ঝড় তোলেন নেটদুনিয়ায়। এবার কালো শাড়িতে কাশফুলের মায়ায় জড়ালেন এ অভিনেত্রী। মিমকে এমন স্নিগ্ধ লুকে দেখে ভক্ত-অনুরাগীরাও ভীষণ খুশি।

গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে কাশফুলের বনে গিয়ে ২০টির অধিক ছবি তোলেন এ অভিনেত্রী। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিগুলো শেয়ার করেন মিম। এরপর তিনি ক্যাপশনে লিখেছেন— শরতের শেষ থেকে, বসন্ত পুরোটা ভেবে তোমাকে কেটে যাবে, যদি মন থেকে ডেকে দেখ আমায় পেয়ে যাবে।

এরপরই ছবিগুলো দেখে মিমের প্রশংসায় মেতে উঠেন নেটিজেনরা। অভিনেত্রীর মন্তব্যের ঘরে ১৫ হাজারের বেশি কমেন্টস পড়েছে। এক নেটিজেন লিখেছেন— অসাধারণ সুন্দর লাগছে আপু আপনাকে। ফটোগ্রাফির প্রশংসাও করেন অনেকে।

Advertisement

ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম