Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘সাইফকে বিয়ের সময় অনেকেই নিষেধ করে বলেছিলেন—জীবন শেষ হয়ে যাবে’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম

‘সাইফকে বিয়ের সময় অনেকেই নিষেধ করে বলেছিলেন—জীবন শেষ হয়ে যাবে’

Advertisement

অভিনেত্রী কারিনা কাপুরের বলিউড যাত্রা শুরু হয় ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মধ্য দিয়ে। প্রায় ২৫ বছর কাটিয়ে ফেললেন বলিউড ইন্ডাস্ট্রিতে। ২০১২ সালে তিনি বিয়ে করেন অভিনেতা সাইফ আলি খানকে। ২০১৬ সালে জন্ম হয় তার প্রথম সন্তান তৈমুরের। আর ২০২১ সালে জন্ম নেয় ছোট ছেলে জেহ।

অভিনেত্রী কারিনা কাপুর বিয়ে করলেই নাকি অভিনয়জীবন শেষ হয়ে যাবে— এমন ভয় দেখিয়েছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই।  বিয়ে করলেই অভিনয়জীবনে ইতি ঘটেবে। কিন্তু শেষ পর্যন্ত তাদের ভুল প্রমাণ করেছেন কারিনা কাপুর। দিদি কারিশমার আগে কাপুর পরিবারের কোনো মেয়ে অভিনয় জগতে আসেননি। 

কিন্তু এতকিছুর পরও কারিনা আছেন আগের মতোই। চেহারায় এসেছে ভারিক্কি ছাপ। তবে তা নিয়ে তিনি মোটেই চিন্তিত নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন— তিনি বোটক্স করার পক্ষপাতী নন। তবে তার ছাপ কোনোভাবেই পড়েনি তার অভিনয়জীবনে। বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে চলেছেন এ অভিনেত্রী।

আনন্দবাজারের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, জীবনে যা চেয়েছি, তাই করেছি। সাইফকে বিয়ে করার সময় আমাকে অনেকেই বলেছিলেন— বিয়ে করো না, অভিনয়জীবন শেষ হয়ে যাবে। সেই সময় আমার মনে হয়েছিল— শেষ হলে হবে। এই আত্মবিশ্বাস প্রসঙ্গে কারিনা তুলে আনেন পু ও গীতের কথা। ‘কভি খুশি কভি গম’ এবং ‘জব উই মেট’ ছবির এ দুই জনপ্রিয় চরিত্রের মতো কারিনা নিজেও দারুণ আত্মবিশ্বাসী— তিনি জীবনকে ভালোবাসেন এবং ভালোবাসেন নিজেকেও।

কারিনা আর বলেন, আমি বিয়ে করেছি, আমার দুই ছেলে রয়েছে। বিয়ের পর আমি আরও বেশি কাজ করতে পেরেছি। ফলে আমি মনে করি, নিজের ওপর বিশ্বাস রেখে স্রোতের বিপরীতে চলার মতো চ্যালেঞ্জ নিতে হবেই।

Advertisement

অভিনেত্রী কারিনা কাপুর বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম