Logo
Logo
×

Advertisement

বিনোদন

ছবি শেয়ার করে সমালোচনার মুখে অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম

ছবি শেয়ার করে সমালোচনার মুখে অভিনেত্রী

Advertisement

সম্প্রতি ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে মিসর ঘুরে এসেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দেশে ফেরার পর স্কুলের বন্ধুদের সঙ্গে ঘুরতে যান তিনি। ঘুরে বেড়ানোর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

ছোট থেকে যে বন্ধুদের সঙ্গে বড় হয়েছেন তাদের সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে অভিনেত্রীর। বন্ধুদের বিয়েতে আনন্দ করা, বান্ধবীদের সঙ্গে বিভিন্ন পরিকল্পনা করা। এমনকি রুক্মিণীর জন্মদিনেও আমন্ত্রিত থাকে পুরো দল। 

ছবি দেখে মনে হচ্ছে রুক্মিণী ভারতের গোয়ায় ঘুরতে গিয়েছেন। ৮ বছর আগেও এই একই গ্রুপ নিয়ে তিনি গোয়াতে যান। সেই স্মৃতি আবার নতুন করে দিলেন। রুক্মিণীকে কখনো সমুদ্রপাড়ে কখনো আখের রস কখনো কফিতে চুমুক দিতে দেখা যাচ্ছে। 

রুক্মিণীকে কটাক্ষ করা হয় ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে। আসলে দেব এই ঘাটালের সংসদ সদস্য, আর রুক্মিণী যেহেতু তার প্রেমিকা, সেই কারণেই তাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

অনেকে লেখেন, ‘শ্বশুরবাড়িতে যে বন্যা হয়েছে গো, একবার এসে দেখে যাও দেখি।’ 

আবার কেউ কেউ লেখেন, ‘ঘাটালের কী বাজে অবস্থা...ম্যাডাম ওইদিকে একটু লক্ষ্য দিন।’

Advertisement

ছবি শেয়ার সমালোচনা অভিনেত্রী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম