Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দুর্ধর্ষ ডাকাতদের থেকে যেভাবে নিজেকে রক্ষা করলেন অক্ষয়

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৮ এএম

দুর্ধর্ষ ডাকাতদের থেকে যেভাবে নিজেকে রক্ষা করলেন অক্ষয়

ছবি : সংগৃহীত

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার একবার দুর্ধর্ষ এক ডাকাত দলের সম্মুখীন হয়েছিলেন। তিনি নিজেই একটি শো’তে জানিয়েছেন সেই অভিজ্ঞতার কথা। 

অভিনেতা জানান, ট্রেনে কোনো রকমে ঘুমের ভান করে কীভাবে তার জীবন বাঁচিয়েছিলেন। তবে প্রাণ বাঁচাতে পারলে ডাকাতরা তার সমস্ত জিনিসপত্র লুট নিয়ে যায় তারা।

ভারতে দুর্ধর্ষ চম্বলের ডাকাতদের নিয়ে অনেক গল্প-কাহিনিই প্রচলিত আছে। তবে তাদের মুখোমুখি হয়েছে খুব কম মানুষই। যারা এই ভয়ংকর দস্যুদের মুখোমুখি হয়েছেন, তাদের মধ্যে অক্ষয় কুমার অন্যতম। 

অভিনেতা জানান, কীভাবে তিনি দস্যুদের দেখে ঘুমের ভান করেছিলেন ট্রেনের মধ্যে। এবং অতি কষ্টে জীবন রক্ষা করেছিলেন। 

অক্ষয় কুমারের ছবি দীর্ঘদিন ধরেই ভালো ব্যবসা করতে পারছে না। তবে তার আসন্ন ছবি ‘সিংহম এগেইন’ থেকে মানুষের প্রত্যাশা প্রবল। অক্ষয় কুমারের ক্যামিও-সহ সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘স্ত্রী’ এখনো বক্স অফিস কাঁপাচ্ছে। 

তবে চম্বল ডাকাতদের গল্পটি কোনো সিনেমার সেট বা শুটিংয়ের ঘটনা নয়। এটি সত্যিই অক্ষয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। অনুপম খেরের চ্যাট শো ‘কুছ ভি হো সকতা হ্যায়’-এয় অক্ষয় কুমার বাস্তব জীবনে ঘটে যাওয়া এই ভয়ংকর গল্পটি শেয়ার করেছেন।

অক্ষয় কুমার ওই চ্যাট শোতে বলেছিলেন, তিনি একবার ট্রেনে করে ঘুরতে যাচ্ছিলেন। হঠাৎ- ই জানতে পারেন যে ডাকাতরা ট্রেনে উঠে পড়েছে। 

অভিনেতা বলেন, সময়টা তখন ভোর সাড়ে ৪টা হবে। আমার সঙ্গে থাকা সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রাখা ছিল এবং চম্বল আসার সঙ্গে সঙ্গে ডাকাতরা ট্রেনে উঠে পড়ে। তারা আমার বগির ভিতরে ঢুকে আসে। তখন আমি অবশ্য ঘুমাচ্ছিলাম।

তিনি আরও বলেন, হঠাৎ বীভৎস একটা আওয়াজ। চোখ খুলেই দেখি ডাকাত দাঁড়িয়ে। আমি সবাইকে বলি, এখন কিছু বলবেন না, চুপচাপ ঘুমান। দেখলাম ওরা সবার লাগেজ তুলে নিচ্ছে। আস্তে আস্তে ওরা আমার কাছে এসেই এক মুহূর্তে আমার ব্যাগটা তুলে নেয়। আমি কোনো আওয়াজ করলে ওরা আমাকে তখনই গুলি করে মেরে ফেলত।

অক্ষয় বলেন, আমি শুধু দেখেছি আর কেঁদেছি। তারপর ওরা সব জিনিসপত্র নিয়ে চলে যায়। এমনকি আমার চটিটাও ছাড়েনি। সিটের নিচে রাখা লোকজনের চটিও কেড়ে নেয় ওরা। বুঝতে পারি, ওরা কিছুই রেখে যায়নি। যখন দিল্লি স্টেশনে নামি, তখন আমার হাতে কোনো ব্যাগ ছিল না।

অক্ষয় কুমারের তিনটি ছবি ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, ‘সারফিরা’ এবং ‘খেল খেল মে’ বক্স অফিসে ব্যর্থ হয়েছে। খুব শীঘ্রই তাকে দেখা যাবে প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’ এবং রোহিত শেঠির ‘সিংহম এগেইন’-এ।

Advertisement

বলিউড অক্ষয় কুমার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম