Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘বৃষ্টিতে আর জল নেই' ছবির ট্রেলার প্রকাশ্যে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৫ এএম

‘বৃষ্টিতে আর জল নেই' ছবির ট্রেলার প্রকাশ্যে

Advertisement

বাংলাদেশের প্রথম পোয়েটিক সিনেমা ‘বৃষ্টিতে আর জল নেই’-এর অফিসিয়াল ট্রেলার প্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার ড্রামা টিউবের ইউটিউব চ্যানেলে ট্রেলরটি অবমুক্ত করা হয়। এপি প্রোডাকশন বাংলাদেশের ব্যানারে পাভেল আল মামুনের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন উপস্থাপক, মডেল ও অভিনেতা আমির পারভেজ। ট্রেলারটিতে নান্দনিক সাহিত্য ও কাব্যিক চিত্রায়নের মাধ্যমে এক নতুন ধরনের চলচ্চিত্র ভাষা তুলে ধরা হয়েছে।

‘বৃষ্টিতে আর জল নেই’ ছবিটি দর্শকদের জন্য অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে, এমনটাই মনে করছেন পরিচালক আমির পারভেজ। তিনি বলেন, ‘এই চলচ্চিত্রটি আমাদের পাঁচ বছরের নিরীক্ষা ও প্রয়োগের ফলস্বরূপ। এটি সত্যিই নতুন ধরনের চলচ্চিত্রের একটি উপস্থাপন।

‘বৃষ্টিতে আর জল নেই’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাভেল আল মামুন, অরুণা বিশ্বাস, শাহনূর, আমির পারভেজ, জাকিয়া ইমি ও সুলতানা মারিয়াম টুকটুক।

Advertisement

বৃষ্টি জল নেই

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম