Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমিষ কেন ছেড়েছেন অক্ষয়?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ পিএম

আমিষ কেন ছেড়েছেন অক্ষয়?

Advertisement

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সিনেমা মানেই ভিন্ন কিছু। কমেডি হোক বা সামাজিক— সব ধরনের চরিত্রেই তিনি দুর্দান্ত অভিনয় করেন। তিনি একজন পেশাদার অভিনেতা। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন কমানো-বাড়ানো থেকে শুরু করে লুক নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন। চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন অক্ষয় কুমার। সুদীর্ঘ অভিনয় জীবনে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ‘ও মাই গড’ ছবিতে অভিনয় করার আগে নিজের খাদ্যতালিকা থেকে আমিষ খাবার বাদ দিয়েছিলেন অক্ষয় কুমার।

এর আগে ২০১২ সালে প্রথমবার ‘ও মাই গড’ ছবিটি মুক্তি পায়। অক্ষয় ও পরেশ রাওয়াল অভিনীত ছবিটি সেই সময় বক্স অফিসে বেশ সাফল্যও পায়। একযুগ পর ছবিটির দ্বিতীয় পর্ব মুক্তি পেতে চলেছে। এর আগে শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন, এবার ছবির দ্বিতীয় পর্বে তাকে দেখা যাবে মহাকাল শিবের চরিত্রে। অনেকেই জানেন অক্ষয় অনেক বছর ধরে নিরামিষ খান। এর শুরুটা হয় ‘ও মাই গড’ ছবির মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করার জন্যই মাছ, মাংস ও ডিম ছাড়তে হয় এ অভিনেতাকে।

গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় ধর্মীয় ও পৌরাণিক গল্প নিয়ে কাজ করছেন অভিনেতা অক্ষয় কুমার। স্বাভাবিকভাবেই এসব গল্পে কাজ করার সময় বেশ সতর্ক থাকেন এ অভিনেতা। কিন্তু যখন ‘ও মাই গড’ ছবিতে শ্রীকৃষ্ণের চরিত্রে কাজ শুরু করেন, তখন মায়ের অনুরোধে আমিষ খাওয়া ছেড়ে দেন তিনি। অক্ষয়ের মা কৃষ্ণভক্ত ছিলেন, তাই অক্ষয় মায়ের কথাতেই আমিষ খাওয়া ছেড়ে দেন। ১১ আগস্ট মুক্তি পায়  ‘ও মাই গড ২’ ছবিটি। দেখা যাক প্রথম ছবির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা এ ছবিটি।

Advertisement

আমিষ বলিউড অভিনেতা অক্ষয় কুমার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম