নিজেকেই যেন চিনতে পারছেন না আলিয়া
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই সন্তানের মা হন। জন্ম হয় রাহার। একসময় যে রণবীর কাপুরকে আলিয়ার বাবা মহেশ ভাট লেডিসম্যান বলেছিলেন, সেই রণবীরকে নিয়েই আলিয়ার সংসার চলছে।
রণবীরের সঙ্গে যেমন পরিকল্পনা করেছিলেন সেই মাফিকই কাজ করছেন আলিয়া ভাট। অভিনয়ের পাশাপাশি মেয়ে রাহাকেও সময় দিচ্ছেন এ অভিনেত্রী। মেয়েকে বড় করে তোলার জন্য নিজেকেও নতুন করে আবিষ্কার করছেন তিনি। একদিকে মেয়ে যেমন বড় হচ্ছে, তার মাতৃত্বেরও বয়স বাড়ছে। আলিয়া যে বিশ্বমানের অভিনেত্রী, তা ভালোভাবেই জানেন রণবীর। তাই পেশাদার অভিনেত্রী হিসাবে আলিয়াকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দেন। সন্তান জন্মের পর কিছুটা সময় বিরতি নিয়েছিলেন রণবীর-ঘরনি। তবে তাড়াতাড়ি যাতে কাজে ফিরতে পারেন, সে ব্যাপারে সব রকমভাবে পাশে রয়েছেন রণবীর।
মেয়ের জন্মের পর স্বামী-স্ত্রী একটি বিষয়ে এককাট্টা ছিলেন। আলিয়া বলেন, মেয়ের জন্মের পরই আমরা একটা সিদ্ধান্তে আসি যে, মেয়েকে একা ছাড়ব না কখনো। রাহাকে কখনো আমি দেখব, কখনো রণবীর দেখবে। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব। যেমন পরিকল্পনা করেছিলেন সেই মাফিকই কাজ করছেন তারা। তা-ও যেন বদলে যেতে হলো আলিয়াকে। অবস্থা এমন যে নিজেকেই চিনতে পারছেন না তিনি।
কোনো দিন সেই ভাবে বই পড়ার অভ্যাস ছিল না আলিয়ার। ছোটবেলায় পড়াশোনায় খুব একটা মনও ছিল না তার। শুধু জানালার বাইরে তাকিয়ে থাকতেন আর দিবাস্বপ্ন দেখতেন। নিজেই জানিয়েছেন অভিনেত্রী। কিন্তু রাহা জীবনে আসার পর বই তার জীবনের অন্যতম সঙ্গী হয়ে উঠেছে। প্রতিদিনই একটি করে বই তিনি রাহাকে পড়ে শোনান। আলিয়া জানান, মেয়ে আসার পর তার জীবনই বদলে গেছে। অভিনেত্রী বলেন, আমার মনে হয় না আগের মানুষটা আর আছি। জীবনের অর্থ বদলে গেছে। অভিনেতারা এমনিতেই আত্মকেন্দ্রিক হন। সারাক্ষণ নিজেদের নিয়ে ভাবিত। কিন্তু রাহা হওয়ার পর কে আলিয়া ভুলে গেছি। সারাক্ষণ শুধুই রাহা, রাহা। সারাক্ষণ মাথায় মেয়ের চিন্তাই ঘুরতে থাকে।
