Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ের আগে অভিনেতাকে কেন ভয় পেয়েছিলেন, জানালেন পত্রলেখা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০ পিএম

বিয়ের আগে অভিনেতাকে কেন ভয় পেয়েছিলেন, জানালেন পত্রলেখা

ছবি : সংগৃহীত

Advertisement

বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখা। দীর্ঘ ১০ বছরের প্রেমের পর ২০২১ সালে বিয়ে। কিন্তু প্রথম দেখায় মোটেই রাজকুমারকে পছন্দ হয়নি সে কথা অকপটে জানালেন পত্রলেখা। বরং একটু ভয়ই পেয়েছিলেন তিনি। তাই রাজকুমারের সঙ্গে প্রথম সাক্ষাৎ নিয়ে এ দিন কথা বলেন পত্রলেখা। তার কিছু দিন আগেই রাজকুমারের ‘এলএসডি’ ছবিটি দেখেছিলেন তিনি।

সম্প্রতি আনন্দবাজার অনলাইনের এক সাক্ষাৎকারে রাজকুমারের সঙ্গে প্রথম সাক্ষাৎ নিয়ে কথা বলেন বলিউড অভিনেত্রী পত্রলেখা। অভিনেত্রী বলেন, আমি তার কিছু দিন আগেই ‘এলএসডি’ দেখেছি। এটাই রাজকুমারের প্রথম ছবি ছিল। আমার স্কুলের এক বন্ধু ফোন করে বলে সে একটি মিউজ়িক ভিডিও করতে চায়। মিউজিক ভিডিওতে ‘এলএসডি’ ছবির অভিনেতা রাজকুমারের বিপরীতে আমাকে অভিনয় করতে হবে।

প্রথমবার রাজি হননি পত্রলেখা। তিনি বন্ধুকে বলেছিলেন— না রুকসানা, আমি এই কাজটা করব না। আমার মনে হয় ও (রাজকুমার) খুবই অদ্ভুত। আমার ভয় লাগছিল। তখন সেই বন্ধু অভয় দিয়ে বলেছিলেন— কিচ্ছু হবে না। আমরা গাড়ি পাঠাব। তুমি তোমার দিদিকেও নিয়ে আসতে পার। এই শুনে মিউজিক ভিডিওতে কাজ করতে রাজি হয়ে যাই। তবে মন থেকে ভয় কাটেনি তার।

রাজকুমারকে নিয়ে এতই অস্বস্তি ছিল পত্রলেখার মধ্যে যে, তার পাশে বসতেও চাননি। মাঝখানে দিদিকে বসিয়েছিলেন। ‘এলএসডি’ ছবি দেখেই রাজকুমারকে ভয় পেয়েছিলেন বলে জানান পত্রলেখা। সেদিন নাকি পত্রলেখার দিদি অনর্গল কথা বলছিলেন রাজকুমারের সঙ্গে। এই দেখে দিদিকে পর্যন্ত সাবধান করেছিলেন পত্রলেখা। রাজকুমারের সঙ্গে বেশি কথা না বলারও পরামর্শ দেন তিনি।

প্রথম দিন রাজকুমারের সঙ্গে সামান্য বাক্যালাপ হয়েছিল পত্রলেখারও। বেশ কিছু বিজ্ঞাপনে তত দিনে কাজ করে ফেলেছেন তিনি। তার মধ্যে একটি বিজ্ঞাপন রাজকুমার নিজেও দেখেছিলেন। প্রথম দিনের আলোচনায় উঠে আসে সেই বিজ্ঞাপনের প্রসঙ্গ। তখনই নাকি রাজকুমার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, বিয়ে করলে পত্রলেখাকেই বিয়ে করবেন।

অন্যদিকে পত্রলেখাও দেখতে থাকেন, রাজকুমার তার নিজের কাজ খুব ভালোবাসেন। কাজের প্রতি তিনি খুবই নিষ্ঠাবান। এই দেখে রাজকুমারেরও প্রেমে পড়ে যান পত্রলেখা।

Advertisement

বলিউড রাজকুমার রাও পত্রলেখা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম