Logo
Logo
×

Advertisement

বিনোদন

আবারও পর্দায় রকস্টার পরমব্রত

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ এএম

আবারও পর্দায় রকস্টার পরমব্রত

Advertisement

পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বাংলাদেশের সিনেমায় তার পথচলা ‘ভুবন মাঝি’ দিয়ে। সবশেষ দেশের প্রেক্ষাগৃহে এ অভিনেতার ‘আজব কারখানা’ নামে একটি সিনেমা মুক্তি পায়। যেখানে তাকে একজন রকস্টারের চরিত্রে দেখা যায়। এটি পরিচালনা করেছেন শবনম ফেরদৌসি।

জুলাই মাসে মুক্তির পর বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে দর্শক হারিয়েছিল সিনেমাটি। এর মধ্যে হাসিনা সরকারের পতন ও নতুন সরকার গঠন হলেও দর্শকখরায় প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি নামিয়ে ফেলা হয়। তবে নতুন খবর, ফের প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে এটি।

পরিচালক শবনম বলেন, ‘যমুনা ব্লকবাস্টার সিনেমাসে প্রতিদিন সিনেমাটির দুটি শো চলছে। দর্শক চাহিদা আছে, এটি হয়তো আরও কয়েক সপ্তাহ চলবে এবং আমরা অন্য হলগুলোতেও মুক্তি দেওয়ার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘মুক্তির পর এক সপ্তাহের মতো চালিয়েছি, তারপর আন্দোলন শুরু হলে আমরা সিনেমার প্রচার বন্ধ করে দেই এবং হল থেকে নামিয়ে ফেলতে বলি। এখন তো পরিস্থিতি কিছুটা ঠিক আছে, সেই জন্যই আবারও দুটি শো চালু করা হয়েছে।’

Advertisement

সিনেমা রকস্টার পরমব্রত

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম