Logo
Logo
×

Advertisement

বিনোদন

জন্মদিনের একদিন আগে মার্কিন অভিনেতার মৃত্যু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ পিএম

জন্মদিনের একদিন আগে মার্কিন অভিনেতার মৃত্যু

মার্কিন অভিনেতা ড্রেক হগস্টেইন। ছবি: সংগৃহীত

Advertisement

না ফেরার দেশে চলে গেলেন মার্কিন অভিনেতা ড্রেক হগস্টেইন। তার বয়স হয়েছিল ৭০ বছর। ‘ডেইজ অব আওয়ার লাইভস’ ধারাবাহিকে ‘জন ব্ল্যাক’ চরিত্রটিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। 

পিপলের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার ছিল অভিনেতার জন্মদিন। তার আগের দিন শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। দীর্ঘ ৩৮ বছর ধরে টেলিভিশন ধারাবাহিক ‘ব্ল্যাক’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে শো-এর তরফ থেকেই।

ড্রেক হগস্টেইনের পরিবার থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের প্রিয় ‘ডেইজ অব আওয়ার লাইভস’ অভিনেতা ড্রেক হগস্টেইন আর নেই। তার বয়স হয়েছিল ৭০। দীর্ঘদিন ধরে তিনি অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন। 

বিবৃতিতে জানানো হয়েছে, মৃত্যুর সময় অভিনেতার পাশে তার প্রিয়জনেরা ছিলেন।

‘ডেইজ অব আওয়ার লাইভস’-এর প্রযোজক কেন কর্ডে গণমাধ্যমকে বলেছেন, অভিনেতার প্রয়াণ সকলের জন্যই কষ্টের। তাকে কতটা মনে পড়বে তা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আমাদের শো-তে তার প্রভাব ছিল ব্যক্তিগত এবং পেশাগত দুই ভাবেই। তার অভাব কখনো পূরণ হবার নয়। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহ-শিল্পীরা।

Advertisement

মার্কিন অভিনেতা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম