Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সুহানার বিয়ে শাহরুখের ভাবনায়?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

সুহানার বিয়ে শাহরুখের ভাবনায়?

ছবি : সংগৃহীত

Advertisement

শাহরুখ খান ও করণ জোহর যেন বলিউডের ‘করণ-অর্জুন’ জুটি৷সিনেমায় যেমন এই জুটি ম্যাজিক তৈরি করেছে তেমনই বিভিন্ন পুরস্কার মঞ্চে দুই তারকার খুনসুটি উপভোগ করেন দর্শকরা৷এবারও হলো তাই। আবু ধাবির ‘আইফা’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ-করণ একসঙ্গে অনুষ্ঠান সঞ্চালনা করে দর্শকদের মাতিয়ে রেখেছেন।

এবারের আইফার অনুষ্ঠানে ভারতীয় সিনেমায় ২৫ বছরের অবদানের জন্য বিশেষ আইফা পুরস্কার পেয়েছেন কিং খান। অবশ্য পুরস্কারটি পাওয়ার পর বলিউড বাদশা করণের হাতে তুলে দিয়েছেন। এর জন্যে বন্ধু শাহরুখের পা ছুঁয়েও প্রণাম করতে দেখা যায় করণ জোহরকে। যে ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ার চর্চা হচ্ছে।  

সেই সময় রসিকতা করে করণ জোহর শাহরুখকে জিজ্ঞেস করেন, একটা সময়ে তোমাকে প্রচুর ওয়েডিং শোয়ে পারফর্ম করতে দেখা যেত। কিন্তু এখন যাওয়া বন্ধ করে দিয়েছ কেন?

এই প্রশ্নের উত্তরেই রসিকতা করে বাদশা বলেন, আসলে ব্যাপারটা কী বলো তো, আগে যখন আমি বিয়ে বাড়িতে পারফর্ম করতে যেতাম, তখন আমার ওই জামাইগুলোর মতোই বয়স ছিল। তবে এখন তো আমার নিজেরই শ্বশুর হওয়ার বয়স হয়ে গিয়েছে। তাই নিজেকে সেই ভিড়ে মেলাতে পারি না আর।

শাহরুখের এমন মন্তব্যের প্রেক্ষিতে অনেকেই কৌতূহলী হয়ে উঠেছে- তাহলে কি আরিয়ান বা সুহানা, দুই সন্তানের কেউ শিগগিরি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? তবে অনেকেই আবার বলছেন, করণের সঙ্গে রসিকতা করেই একথা বলেছেন কিং খান।

Advertisement

বলিউড শাহরুখ খান করণ জোহর সোহানা খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম