Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিকট চিৎকারে বাবা হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করলেন রণবীর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৪:৪৫ পিএম

বিকট চিৎকারে বাবা হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করলেন রণবীর

ছবি : সংগৃহীত

Advertisement

বেশ কয়েক দিন আগে বলিউডের পাওয়ার কাপল রণবীর ও দীপিকার কোলজুড়ে আসে ফুটফুটে একটি কন্যাসন্তান। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখা যায় এই তারকা দম্পতিকে।

তবে এবার মেয়ের বাবা হওয়ার পর মুম্বাইয়ে প্রথমবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে খোলাখুলিভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রণবীর সিং।

অনুষ্ঠানে পাপারাজ্জিদের সামনে চিৎকার করে রাণবীর বলে উঠেছেন- বাবা হয়ে গেলাম রে। রাণবীরের এ কথায় হাসির হুল্লোড় ওঠে সেখানে, উপস্থিতরা অভিনন্দন জানান অভিনেতাকে।

হিন্দুস্তান টাইমস লিখেছে, ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির বাসভবন আন্তেলিয়ায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রাণবীর।

ওই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে রাণবীরের আনন্দে উপস্থিত সবাই খুশি।

বিয়ের ছয় বছরের মাথায় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রাণবীরের ঘরে কন্যাসন্তান আসে গত ৮ সেপ্টেম্বর। এরপর থেকে সন্তান নিয়ে ব্যস্ত তারা।

এর মধ্যে দীপিকা বলেছেন, তারা তাদের মেয়ের যত্ন মাইনে দিয়ে রাখা ন্যানির হাতে ছাড়বেন না। নায়িকা চাইছেন তারা স্বামী-স্ত্রী মিলে নিজ হাতে মেয়েকে বড় করবেন, এ কাজে কেবল তাদের দুই পরিবারের সদস্যরা এগিয়ে আসতে পারেন, কিন্তু বাইরের কেউ নন।

এর আগে শনিবার রাতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় নৈশভোজে দীপিকার মা ও বোনকে দেখা গেছে। রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর তাদের ঘিরে ধরা পাপারাজ্জি ও সাংবাদিকদের প্রশ্ন ছিল, দীপিকা-রাণবীর তাদের সন্তানকে নিয়ে কেমন আছেন।

তারা বলেছেন, মেয়েকে নিয়ে তারকা দম্পতি ভালো আছেন।

কন্যাসন্তান হওয়ার পর থেকে অবশ্য বেশ কয়েকটি রিল সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন দীপিকা। সেসব রিলে দীপিকার বার্তা ছিল, মেয়ে হওয়ার পর থেকে তার নাকি একটিই কাজ, সেগুলো হলো খাওয়ানো, ঢেঁকুর তোলানো, ঘুম পাড়ানো।

এখনই মেয়ের ছবি প্রকাশ করতে রাজি নয় দীপিকা ও রাণবীর। তারা চাইছেন প্রচারের আলো থেকে সন্তানকে দূরে রাখতে। এমনকি সন্তানের নামও জানাননি তারা।

Advertisement

বলিউড রণবীর সিং দীপিকা পাড়ুকোন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম