Logo
Logo
×

Advertisement

বিনোদন

আরও একবার বিয়ের পিঁড়িতে অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৭:৪২ পিএম

আরও একবার বিয়ের পিঁড়িতে অভিনেত্রী

Advertisement

ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় তামিল সিনেমার অভিনেত্রী বনিতা বিজয় কুমার। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ অক্টোবর শনিবার 

চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। তার হবু বরের নাম রবার্ট। পেশায় একজন কোরিওগ্রাফার।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হবু বরের সঙ্গে তোলা একটি রোমান্টিক ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন অভিনেত্রী।

২০০০ সালের ১০ সেপ্টেম্বর অভিনেতা আকাশের সঙ্গে প্রথমবার সংসার বাঁধেন অভিনেত্রী বনিতা। পরের বছরই তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি পুত্র সন্তান। চার বছর পর কন্যা সন্তানের জন্ম দেন বনিতা। ২০০৫ সালে আলাদা হয়ে যান তারা।

২০০৭ সালে ব্যবসায়ী আনন্দ জয় রাজনকে বিয়ে করেন বনিতা। ২০১২ সাল আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। এ সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৩ সালে কোরিওগ্রাফার রবার্টের সঙ্গে সম্পর্কে জড়ান বনিতা। ২০১৭ সালে এ সম্পর্কও ভেঙে যায়। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন এই অভিনেত্রী।

২০২০ সালে বনিতা জানান, পিটার পলের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। পিটার পেশায় ফটোগ্রাফার। একই বছরের ২৭ জুন বিয়ে করেন তারা। এরপর জানতে পারেন পিটার বিবাহিত এবং দুই সন্তানের বাবা। এরপর পিটারের প্রথম স্ত্রী এলিজাবেথ বনিতা-পিটারের নামে মামলা দায়ের করেন। তারপর পিটারকে ডিভোর্স দেন বনিতা।

২০১৩ সালে কোরিওগ্রাফার রবার্টের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর বিয়ের গুঞ্জন উঠেছিল। কিন্তু ওই সময়ে তা অস্বীকার করেন বনিতা। পিটারকে ‘বন্ধু’ বলে মন্তব্য করেছিলেন। সর্বশেষ পুরোনো সেই প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন বনিতা।

Advertisement

বনিতা বিজয় কুমার ফের বিয়ে

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম