Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হাসপাতালে রজনীকান্ত, কেমন আছেন জানতে চেয়ে মোদির ফোন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০১:২৩ পিএম

হাসপাতালে রজনীকান্ত, কেমন আছেন জানতে চেয়ে মোদির ফোন

হাসপাতালে রজনীকান্ত, কেমন আছেন জানতে চেয়ে মোদির ফোন

Advertisement

বলিউডের বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের হৃৎপিণ্ডের মূল রক্তবাহিকায় সমস্যা দেখা দিয়েছে। তবে চিকিৎসার জন্য অভিনেতার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। এ অভিনেতা হাসপাতালে জানার পর স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অভিনেতার স্বাস্থ্যের খোঁজ নিতে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে ডিএমকে নেতাকে আন্নামালাই জানান, রজনীকান্তের স্ত্রী লতার সঙ্গে ফোনে প্রধানমন্ত্রীর কথা হয়েছে। কেমন আছেন সুপারস্টার, সেই সংক্রান্ত সমস্ত তথ্য মোদিকে জানানো হয়। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনিও। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন বন্ধু কমল হাসানও।

সোমবার গভীর রাতে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় রজনীকান্তকে। খবর ছড়িয়ে পড়তেই ‘থালাইভা’র স্বাস্থ্যের হাল হকিকত খোঁজ পেতে উদগ্রীব হয়ে ওঠেন তার ভক্ত-অনুরাগীরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল— এ বর্ষীয়ান অভিনেতা হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু মঙ্গলবার হাসপাতালের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়— রজনীকান্তের হৃৎপিণ্ডের মূল রক্তবাহিকায় সমস্যা দেখা দিয়েছে। তবে চিকিৎসার জন্য অভিনেতার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। ট্রান্স ক্যাথেটার পদ্ধতির মাধ্যমে ৭৬ বয়সি অভিনেতার চিকিৎসা করা হয়েছে এবং একটি স্টেন্ট বসানো হয়েছে। ওই বিবৃতিতেই হাসপাতালের তরফে থালাইভার অনুরাগীদের ধন্যবাদ জানানো হয়েছে। 

উল্লেখ্য, গত কয়েক দিন পরিচালক নানাভেল রাজার ‘ভেত্তাইয়া’ ছবির প্রচারে ব্যস্ত ছিলেন রজনীকান্ত। পাশাপাশি লোকেশ কনগরাজের ‘কুলি’ ছবিটির শুটিংও করছিলেন তিনি। শুটিং ফ্লোরেই অভিনেতা পেটে ব্যথা অনুভব করেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যন্ত্রণা। সোমবার রাতে তাকে পরিবারের তরফে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ বৃহস্পতিবার রজনীকান্তের বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন ভক্ত-অনুরাগীরা।

Advertisement

হাসপাতাল রজনীকান্ত অভিনেতা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম