Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নানাকে হারিয়ে শোকে কাতর ইরা, সান্ত্বনা আমিরের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১২:৫২ পিএম

নানাকে হারিয়ে শোকে কাতর ইরা, সান্ত্বনা আমিরের

Advertisement

প্রবল শোকে মেয়ে ইরার আশ্রয় বাবা আমির খান। সদ্য নানা-হারা শোকার্ত ইরাকে তার নানার শেষকৃত্যে বুকে জড়িয়ে সান্ত্বনা দিয়েছেন আমির। আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের বাবার মৃত্যুর পর বুধবার সকালে প্রথম স্ত্রীর বাড়িতে যান আমির খান। 

প্রবল শোকে মেয়ে ইরার আশ্রয় বাবা বলিউড অভিনেতা আমির খানের। 

আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের বাবার মৃত্যুর পর বুধবার সকালে বাড়িতে যান এ অভিনেতা। বৃহস্পতিবার সাবেক শ্বশুরের শেষকৃত্যেও গোটা পরিবারের সঙ্গে দেখা যায় আমির খানকে। 

একটি ভিডিওতে দেখা গেছে শুধু আমির খান নন, তার এবং রিনার সন্তান অভিনেতা জুনায়েদ খান ও উদ্যোক্তা ইরা খানকেও তাদের নানার শেষকৃত্যে দেখা গেছে। ইরার সঙ্গে ছিলেন তার স্বামী তথা ফিটনেস কোচ নূপুর শিখারে। আমিরের দ্বিতীয় সাবেক স্ত্রী তথা পরিচালক কিরণ রাওকেও পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল। জুনায়েদের সঙ্গে তাকে কথা বলতেও দেখা গেছে। অন্যদিকে আমিরকে ইরা ও নূপুরকে জড়িয়ে ধরতে দেখা যায়।

এর আগে ১৯৮৬ সালে রিনাকে বিয়ে করেন আমির খান। তাদের দুই সন্তান রয়েছে। একজন হলেন জুনায়েদ খান, অন্যজন ইরা খান। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর আমির খান পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে ডেটিং করতে শুরু করেন। ২০০১ সালে আমিরের প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত মৌলিক ছবি ‘লগন’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন করণ। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। কিরণ আমির খান প্রোডাকশনের বোর্ডের সদস্য ছিলেন। ২০১০ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ধোবি ঘাট’ মুক্তি পেয়েছিল। এই ছবিটিও প্রযোজনা করেছিলেন আমির খান। ২০০৫ সালে আমির খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিরণ রাও। এরপর ২০১১ সালে সারোগেসির মাধ্যমে ছেলে আজাদের বাবা-মা হন আমির ও কিরণ।

কিন্তু ২০২১ সালে বিচ্ছেদ হয়ে যায় আমির-কিরণের। তবে কিরণের সর্বশেষ পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’-এর প্রযোজনা করেছেন আমির খান ও তার প্রোডাকশন হাউস। এ ছবিটি সম্প্রতি পরের বছর অর্থাৎ ২০২৫-এর অ্যাকাডেমি পুরস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে ঘোষণা করা হয়েছে। আমির খান এরপর ‘শুভ মঙ্গল সাবধান’-এর পরিচালক আরএস প্রসন্নের সঙ্গে 'সিতারে জমিন পার' ছবিতে জুটি বাঁধতে চলেছেন। ছবিটি এই ক্রিসমাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে আমিরের বড় ছেলে জুনয়েদ খান সিদ্ধার্থ পি মালহোত্রার পিরিয়োডিক কোর্টরুম ড্রামা ‘মহারাজ’-এর মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। গত বছর নেটফ্লিক্স ইন্ডিয়ায় প্রিমিয়ার হয়েছিল। এরপর খুশি কাপুরের বিপরীতে অদ্বৈত চন্দনের রোমান্টিক ছবিতে দেখা যাবে তাকে। কিন্তু ছবির নাম কী হবে তা এখনো ঠিক হয়নি। এ ছাড়া খবর সাই পল্লবীর বিপরীতে আরও একটি ছবিতে দেখা যাবে তাকে। তবে সেই ছবির নামও এখনো ঠিক হয়নি।

আমির তার সাবেক দুই স্ত্রীর সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছেন। রিনা ও কিরণেরও একে অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক। চলতি বছরের শুরুর দিকে ইরা ও নূপুরের বিয়েতেও দেখা গিয়েছিল কিরণকে।

Advertisement

ইরা আমির খান বলিউড অভিনেতা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম