Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আগে জানলে এ পেশায় আসতাম না: জনপ্রিয় অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৪:১৪ পিএম

আগে জানলে এ পেশায় আসতাম না: জনপ্রিয় অভিনেত্রী

Advertisement

বলিউড অভিনেত্রী আদা জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেন ‘কেরালা স্টোরি’ ছবির হাত ধরে। তারপরও আদা শর্মা  বলেছেন— তিনি আগে এ পেশার খুঁটিনাটি জানলে এখানে আসতেন না। কিন্তু কেন? সে কথা তিনি জিনেই জানালেন।

ভারতীয় একটি টিভি পডকাস্ট শোতে অভিনেত্রী আদা শর্মা জানিয়েছেন, তিনি আগে জানলে এই পেশাকে কখনই বেছে নিতেন না। বিষয়টি খোলসা করে এ অভিনেত্রী বলেন, আমি ভেবেছিলাম— আমি নাচ পারি, অভিনয় পারি, তাহলে আমি হয়তো সহজেই নাচের ছবি পেয়ে যাব। ভেবেছিলাম ছবি পাঠাব, অডিশন দেব আর কাজ পেয়ে যাব। যদি বাস্তবটা জানতাম, তাহলে আমি এ পেশাতেই কখনই আসতাম না বলে জানান আদা শর্মা।

এ মুহূর্তে বিয়ে ও প্রেমসম্পর্ক নিয়ে ভাবছেন না তিনি। আদা জানান, তিনি আপাতত তার সম্পূর্ণ ধ্যানজ্ঞান কাজের ওপরেই রাখতে চান। শুধু সিনেমাতেই মন দিতে চান। মজা করে তিনি বলেন, আমি এখন লং ডিসটেন্স সম্পর্কে আছি। ওই প্রিয়াংকা চোপড়া আর হৃতিক রোশনের ছবিটা আছে না— কই মিল গয়া। ওখানে জাদু যে গ্রহে থাকত আমার প্রেমিক তার পাশের গ্রহে থাকে, হা হা হা…।

প্রসঙ্গত, আদা শর্মা সুশান্ত সিং রাজপুত যে ফ্ল্যাটে মারা যান, সেই ফ্ল্যাটে ভাড়া থাকছেন। ১৯২০ ও কমান্ডো ছবিতে কাজ করেছেন তিনি। তাকে আগামীতে রীতা সান্যাল নামক একটি ওয়েব সিরিজে দেখা যাবে। সেখানে তিনি উকিলের চরিত্রে ধরা দেবেন। তার সঙ্গে সেখানে রাহুল দেব, অঙ্কুর রাঠিকে দেখা যাবে।

Advertisement

বলিউড অভিনেত্রী আদা রাহুল দেব অঙ্কুর রাঠি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম