Logo
Logo
×

Advertisement

বিনোদন

অল্পের জন্য রক্ষা পেলেন প্রিয়াঙ্কা, ভিডিও ভাইরাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৪৮ পিএম

Advertisement

অভিনেত্রী প্রিয়াঙ্কা মোহন সম্প্রতি তেলেঙ্গানায় একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন। একটুর জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। সামান্য আঘাতও লেগেছে। তেলঙ্গানার তিরুরে একটি শপিং মলের উদ্বোধনে দুর্ঘটনাটি ঘটেছে।

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ঝাঁসি রেড্ডি। সেখানেই হঠাৎ মঞ্চ ভেঙে বিপদের মুখে পড়েন এই অভিনেত্রী। ঘটনায় ঝাঁসি রেড্ডিসহ তিনজন আহত হয়েছেন।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কা মোহন একটি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রী লিখেছেন, আমি আমার ভক্তদের জানাতে চাই যে আমি এখন ভালো আছি। আমি ভাগ্যবান যে খুব কম চোট লেগেছে এবং আমি উঠে দাঁড়িয়ে পড়েছিলাম। এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সকলের জন্য মন থেকে প্রার্থনা রইল।

এছাড়াও সমস্ত ভক্তদের ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী। তিরুরে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই। কয়েক সেকেন্ডের মধ্যে মঞ্চ ভেঙে নিচে পড়ে যায়। সকলে তখন জীবন বাঁচাতে ব্যস্ত। তবে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে অভিনেত্রীকে সরিয়ে নেওয়া হয়।

প্রিয়াঙ্কা মোহনের সিনেমার ক্ষেত্রে, তাকে শীঘ্রই জয়ম রবি অভিনীত ‘ব্রাদার’-এ দেখা যাবে। যে ছবিটি আগামী ৩১ অক্টোবর মুক্তি পাওয়ার কথা। জয়ম রবির সঙ্গে তার বিয়ের একটি ছবিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। ভক্তেরা ভেবেছিলেন অভিনেত্রী সত্যিই বোধহয় বিয়ে করছেন। যদিও ভাইরাল ছবিটি ‘ব্রাদার’-এর শুটিংয়ের সময় তোলা।

Advertisement

প্রিয়াঙ্কা মোহন

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম