Logo
Logo
×

Advertisement

বিনোদন

ভক্তদের দুঃসংবাদ দিলো কোল্ডপ্লে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১০:০৫ পিএম

ভক্তদের দুঃসংবাদ দিলো কোল্ডপ্লে

কোল্ডপ্লে/ফাইল ছবি

Advertisement

বিশ্বের অন্যতম জনপ্রিয় রকব্যান্ড কোল্ডপ্লে ভক্তদের দুঃসংবাদ দিয়েছে। ব্রিটিশ এই রকব্যান্ড নিজেদের ১২তম অ্যালবাম প্রকাশের পর আর কোনো নতুন অ্যালবাম বের করবে না ব্যান্ডদলটি।

সম্প্রতি কোল্ডপ্লের ফ্রন্টম্যান ক্রিস মার্টিন জানিয়েছেন, ব্যান্ডটি তাদের আসন্ন দশম স্টুডিও অ্যালবাম 'মুন মিউজিক' এর পর আর মাত্র দুটি অ্যালবাম প্রকাশ করবে। এরপর থেকে আর নতুন আর কোনো গান শোনা যাবে না ব্যান্ড দলটির থেকে।

অ্যাপল মিউজিককে দেওয়া সাক্ষাৎকারে মার্টিন বলেছেন, আমরা শুধু ১২ টি অ্যালবাম পর্যন্তই যাব। তবে আমাদের সমালোচকদের জন্য সংখ্যাটা আরও কম হলে ভালো হতো। সেই জন্যই আমাদের একটা সীমাবদ্ধতার মাঝে থাকা গুরুত্বপূর্ণ।

এই প্রসঙ্গে বিটলস এবং বব মার্লের উদাহরণ টেনে ক্রিস মার্টিন যোগ করেন, বিটলস’র প্রায় ১২ টি অ্যালবাম আছে। বব মার্লেরও প্রায় একই সংখ্যা। 

প্রসঙ্গত, কোল্ডপ্লের দশম অ্যালবাম ‘মুন মিউজিক’ প্রকাশিত হবে ৪ অক্টোবর। আর আগামী বছর কোল্ডপ্লের ১২তম অ্যালবাম বের হবে। তবে ব্যান্ড হিসেবে কোনো অ্যালবাম না করলেও ব্যান্ডের সদস্যরা এককভাবে গান চালিয়ে যাবেন।

সূত্রঃ ভ্যারাইটি

Advertisement

কোল্ডপ্লে

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম