Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এবার তাদের প্রশ্ন করব: অপু বিশ্বাস

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ পিএম

এবার তাদের প্রশ্ন করব: অপু বিশ্বাস

Advertisement

চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয়ে নাম লেখানোর পর থেকে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন। এবার প্রশ্ন করবেন অপু বিশ্বাস, আর উত্তর দেবেন সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতারা। নিজের ইউটিউব চ্যানেলের জন্য নতুন অনুষ্ঠান নিয়ে আসছেন অপু বিশ্বাস। সেই অনুষ্ঠানেই অপুর মুখোমুখি হবেন অতিথি সাংবাদিক ও নির্মাতারা।

নতুন এই অনুষ্ঠান নিয়ে অপু বিশ্বাস বলেন, এত দিন যারা আমাকে প্রশ্ন করেছেন, এবার এই অনুষ্ঠানে আমি তাদের প্রশ্ন করব। গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতারা আমার অতিথি। দারুণ সব প্রশ্নোত্তরে অনেক বিষয়েই জানা যাবে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা।

জানা গেছে, ইতিমধ্যে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি স্টুডিওতে প্রথম ধাপের সব পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হবে অনুষ্ঠানটির। এর আগে নিজের ইউটিউব চ্যানেলে রান্নাবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন অপু বিশ্বাস।

Advertisement

ঢালিউড অপু বিশ্বাস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম