Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাহরুখকন্যার ফোন নম্বর ভাইরাল করে দেন অনন্যা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১১:২৬ এএম

শাহরুখকন্যার ফোন নম্বর ভাইরাল করে দেন অনন্যা

Advertisement

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে ও বলিউড বাদশাহ শাহরুখকন্যা অভিনেত্রী সুহানা খানের ছোট থেকেই গলায় গলায় ভাব। যৌবনে তা আরও গাঢ় হয়েছে। সমকালীন অভিনেত্রী হিসাবে ভাগ করে নিচ্ছেন একই সফর। ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দি ইয়ার ২’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন চাঙ্কি পান্ডেকন্যা অনন্যা পান্ডে। 

অন্যদিকে শাহরুখকন্যা সুহানা নেটফ্লিক্স ছবি, ‘দ্য আর্চিস’ দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছেন। বান্ধবী হলেও নিজেদের বোনের মতোই ভাবেন তারা। যদিও অনন্যার কারণে একবার বিপদের মুখে পড়তে হয়েছিল সুহানাকে।

অনন্যা নিজেই জানিয়েছেন, তিনি ‘ড্রামা কুইন’। নাটকীয় আচরণ তার ছোট থেকেই। অনন্যা বলেন, এমনকি যখন আমরা ছোট ছিলাম, মারামারিও করতাম। আমি সামলাতে পারতাম না। হঠাৎ হঠাৎ খেলা ছেড়ে আমি বলতাম— চলে যাচ্ছি। দৌড়ে গিয়েও আবার পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসতাম। আমি এ রকমই। আর সুহানা এখনো কোমল।ওকে সবাই ভালোবাসে। 

সম্প্রতি অনন্যার সিনেমার মুক্তি পেয়েছে ‘কন্ট্রোল’। সামাজিকমাধ্যমের কুফল ও কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক দিককেই তুলে ধরা হয়েছে এ ছবি। সামাজিকমাধ্যমে কুফল হাতেনাতে টের পেয়েছিলেন অনন্যাও। যার ফলে বিপদের মুখে পড়তে হয় শাহরুখকন্যাকে। অনন্যা জানান, একবার ফেস টাইম করছিলেন সুহানার সঙ্গে। সেই ছবি ইনস্টাগ্রামে দেন। তবে অনন্যা খেয়াল করেননি কোনোভাবে সুহানার ফোন নম্বরসমেত ছবিটি দিয়ে দেন। তার পরই ফোন হ্যাকড্ হয়ে যায় সুহানার। পরে অবশ্য মিটিয়ে নেন সবটা। অনন্যার কারণে বিপদের মুখে পড়তে হয় শাহরুখকন্যাকে।

Advertisement

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে বাদশাহ শাহরুখকন্যা সুহানা খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম