Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ভিড়ে হারিয়ে যাওয়া শিশুর আর্তনাদ, যা করলেন রণবীর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৫৪ এএম

ভিড়ে হারিয়ে যাওয়া শিশুর আর্তনাদ, যা করলেন রণবীর

ছবি : সংগৃহীত

Advertisement

বহু প্রতীক্ষিত ছবি ‘সিংহম আগেন’-সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টারে ছবিটির ট্রেলার প্রকাশের অনুষ্ঠান হয়ে গেল ৭ সেপ্টেম্বর। উপচে পড়া ভিড় লক্ষ করা যায় সেখানে। প্রথমে শোনা যাচ্ছিল, মা হওয়ার পরে এই অনুষ্ঠানেই প্রথম প্রকাশ্যে আসবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু এ দিন এলেন রণবীর সিং একাই।

সদ্য এক কন্যাসন্তানের বাবা হয়েছেন রণবীর। বাজিরাও থেকে আলাউদ্দিন খিলজি, পর্দায় তাকে নানা ধরনের চরিত্রে দেখা গেছে। কিন্তু বাস্তবে তিনি যে খুব সহানুভূতিশীল তা আরও একবার প্রমাণ হয়ে গেল সোমবারের অনুষ্ঠানে। পাশাপাশি তার মধ্যে যে সত্যিই একটা বাবার মন তৈরি হয়ে গিয়েছে তাও স্পষ্ট হয়ে গেল।

এ দিন অনুষ্ঠানে উপচে পড়া ভিড়ে আটকে পড়ে এক বালিকা। ভিড়ের মাঝে ভয় পেয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে সে। এই দেখে দু’বার না ভেবে বাচ্চাটিকে কোলে তুলে আগলে নেন রণবীর। তার পরে বাচ্চাটিকে শান্ত করে তার মায়ের কোলে তুলে দেন তিনি। এই মুহূর্তের ভিডিও সমাজিক মাধ্যমে ভাইরাল। 

নেটিজেনদের দাবি, বাবা হওয়ার পরে পরিবর্তন এসেছে রণবীরের মধ্যে। আরও সহানুভূতিশীল হয়ে উঠেছেন তিনি। শিশুদের ভাষাও বুঝতে শিখেছেন তিনি।

ভিডিওটি দেখে একজন লিখেছেন, এই জন্যই ঈশ্বর রণবীরের কোলে এক কন্যাসন্তানকেই পাঠিয়েছেন। অন্য আরেকজন মন্তব্য করেছেন, রণবীরের জন্য অশেষ শ্রদ্ধা। দায়িত্বশীল হয়ে উঠেছেন তিনি।

গত ৮ সেপ্টেম্বর রণবীর ও দীপিকার কোলে এসেছে এক কন্যাসন্তান। দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। মা হওয়ার পরবর্তীকালের দীপিকাকে এক ঝলক দেখার অপেক্ষায় অনুরাগীরা।

Advertisement

বলিউড রণবীর সিং

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম