Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ে করলেন শোয়েব মালিকের স্ত্রীর সাবেক স্বামী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৩:৪৫ পিএম

বিয়ে করলেন শোয়েব মালিকের স্ত্রীর সাবেক স্বামী

উমাইর জাসওয়ালের বিয়ে

Advertisement

অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এবার বিয়ে করেছেন গায়ক উমাইর জাসওয়াল। নিজের স্ত্রীর পরিচয় না জানালেও ভক্তদের বিয়ের সুখবর দিয়েছেন এই গায়ক।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের বর্তমান স্ত্রী সানা জাভেদ। ভারতের টেনিস কিংবদন্তি সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সানাকে বিয়ে করেন শোয়েব। তখনই জানা যায় সানার সঙ্গে গায়ক উমাইরের বিবাহবিচ্ছেদের কথা।

সানার সঙ্গে বিবাহবিচ্ছেদের কয়েক মাস না যেতেই এবার বিয়ের ঘোষণা দিয়েছেন উমাইর। ইনস্টাগ্রামে নিজের বিয়ের পোশাকে ভক্তদের সামনে হাজির হয়েছেন তিনি। যেখানে অফ-হোয়াইট এমব্রয়ডারি করা শেরওয়ানি এবং পাগড়ি পরা বরের পোশাক দেখা গেছে তাকে। 

যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ এরপর পবিত্র কুরআনের একটি আয়াতও শেয়ার করেছেন তিনি: যার অর্থ আপনার পালনকর্তা শীঘ্রই আপনাকে এত বেশি দেবেন যে আপনি সন্তুষ্ট হবেন।’

উল্লেখ্য, ২০২০ সালে একটি অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন সানা ও উমাইর। এর এক বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। পরে ২০২৪ সালের জানুয়ারিতে শোয়েব মালিককে বিয়ের ঘোষণা দেন সানা।

Advertisement

সানা জাভেদ শোয়েব মালিক উমাইর জাসওয়াল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম