Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘এসব ছেলেরাই বিয়ের পর অত্যাচারী হয়ে ওঠে’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৮ পিএম

‘এসব ছেলেরাই বিয়ের পর অত্যাচারী হয়ে ওঠে’

Advertisement

ভারতের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেছেন, পূজার সময় যেসব ছেলেরা সাঁ করে জোরে বাইক চালিয়ে ঘুরে বেড়ায়, তারাই দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করে অত্যাচারী হয়ে ওঠে।

অভিনেত্রী বলেন, এমন একটা জীবন চাই, যেখানে আমি খুব আনন্দে থাকতে পারব আর ভালো করে ঘুমাতে পারব। পৃথিবীতে বেঁচে থাকা মানেই দুশ্চিন্তা। কে কী বলল, আমি কাকে কী বললাম, সেসব নিয়ে প্রভাবিত হলে চলবে না। 

২০১৯ সালে রাজনীতিতে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে যাদবপুর লোকসভা নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হন মিমি চক্রবর্তী। 

৩৫ বছর বয়সি এই অভিনেত্রী বলেন, আমি এই মুহূর্তে ভালো থাকতে চাই। দশ বছর পরে কী হবে তা আগাম ভাবতে চাই না। একজন নারী একা জীবন কাটালে অনেক বিষয় জড়িয়ে থাকে। একাকীত্ব তাকে গ্রাস করে এমন নয়। যদি কেউ একবার একা থাকা শিখে যায়, তাহলে তার থেকে শক্তিশালী নারী আর কেউ নেই। তাহলে নিজের মতো করে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়। 

তিনি আরও বলেন, আমার কখনই মনে হয় না যে, আমার একটা বিয়ে হোক, সংসার করব। আমি নিজেই পরিপূর্ণ। স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই।

Advertisement

এসব ছেলে বিয়ে পর অত্যাচারী হয়

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম