Logo
Logo
×

Advertisement

বিনোদন

বলিউড পাড়ার রেষারেষি নিয়ে মুখ খুললেন কারিনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১২:২৯ পিএম

বলিউড পাড়ার রেষারেষি নিয়ে মুখ খুললেন কারিনা

ছবি : সংগৃহীত

Advertisement

বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী কারিনা কাপুর। অভিনয়জীবনের ২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অনেক সফল ও দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। মাঝে কিছুটা বিরতি নিলেও ফের নিয়মিত হয়েছেন এই নায়িকা। সিনেমার প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন শো’তে দেখা যাচ্ছে তাকে।

বলিউড পাড়ায় ঠোঁটকাটা হিসেবে পরিচিত এই অভিনেত্রী সম্প্রতি মুখ খুলেছেন ইন্ডাস্ট্রিতে চলমান রেষারেষি নিয়ে।

হারপার্স বাজার ইন্ডিয়াকে দেওয়া একটি পুরোনো সাক্ষাৎকারে করিনা কাপুর বলেন, আমি যখনই পেছন ফিরে দেখি, তখন আমার মুখে হাসি লেগে থাকে। আমি আমার সফর নিয়ে গর্বিত। আমার আফসোস করার কোনো সময় নেই। আমি খুশি যে আমি মানুষ হিসেবে অনেক বদলাতে পেরেছি। ব্যক্তিগত এবং কাজের জন্য এটাই জরুরি।

বলিউডের রেষারেষি প্রসঙ্গে কারিনা কাপুর বলেন, আজ আমি অনেক বেশি নরম হয়েছি, মাটির কাছাকাছি থাকি। কিন্তু বছর ১০ আগেও অনেক প্রতিযোগিতা ছিল। লোকজন আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু কেউ আমাকে অকারণে খোঁচালে আমি জেদ ধরে সেটায় জিতি।

কিছুদিন আগেই ৪৪ বছরে পা রেখেছেন কারিনা। তাকে শেষবার বাকিংহাম মার্ডারসে দেখা গিয়েছে। এছাড়া এই বছর মুক্তি পাওয়া তার ক্রু ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছিল। আগামীতে তাকে রোহিত শেট্টির ‘সিংঘম এগেন’ ছবিতে দেখা যাবে অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং প্রমুখের সঙ্গে।

Advertisement

বলিউড কারিনা কাপুর

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম