Logo
Logo
×

Advertisement

বিনোদন

পূজার সাজে কাজল-রানি, কে কাকে টেক্কা দিলেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৩:০২ পিএম

পূজার সাজে কাজল-রানি, কে কাকে টেক্কা দিলেন

ছবি : সংগৃহীত

Advertisement

শুরু হয়েছে দুর্গাপূজা। এ পূজা ঘিরে সেজে উঠেছে মায়ানগরীও। আর মুম্বাইয়ের দুর্গাপূজা মানেই মুখার্জিদের পূজা। সেই পূজার মধ্যমণি হয়ে থাকেন বাড়ির দুই বোন কাজল ও রানি মুখার্জি। সব কাজ ফেলে তারা হাজির হন মায়ের আরাধনায়। ষষ্ঠীর দিনে ধরা পড়ল সেই ছবি। 

মুম্বাইয়ের দুর্গাপূজা বলতে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে নর্থ বম্বের সর্বজনীন দুর্গাপূজা, যা মূলত মুখার্জিদের পূজা নামেই পরিচিত। এই বছর বড় বদল এসেছে এই পূজায়। বদলেছে নর্থ বম্বে সার্বজনীনের ঠিকানা, শুধু বদলায়নি দুই বোনের ভালোবাসা। ষষ্ঠীর দিন মায়ের আর্শীবাদ নিতেই হাজির হন তারা।

জুহুর স্বনামধন্য ‘টিউলিপ স্টার হোটেল’-এ আয়োজন করা হতো পূজার। এবার ভেন্যু বদলেছে। জুহুর ‘এসএনডিটি উইমেন্স ইউনিভার্সিটি’র সামনে তৈরি হয়েছে পূজামণ্ডপ।

ষষ্ঠীর দিন সন্ধ্যায় সেখানেই হাজির বলিউড অভিনেত্রী কাজল ও রানি মুখার্জি। টিনা ও অঞ্জলিকে একফ্রেমে দেখে জিয়া নস্ট্যাল ভক্তদের। কাজলের টিপ ঠিক করে দিলেন রানি, এরপর চলল দুই বোনের খোশগল্প। 

এদিন লাল পাড় নীল পিওর সিল্কে ধরা দলেন অভিনেত্রী রানি। সঙ্গে ছিমছাম জুয়েলারি। সাবেকি সাজে মর্ডান চাট রাখলেন প্রযোজক আদিত্য ঘরণী। অন্যদিকে কাজলকে দেখা গেল ঘরোয়া লুকে। কমলা রঙা শাড়িতে ফ্রেমবন্দি নায়িকা।

Advertisement

বলিউড কাজল মুখার্জি রানি মুখার্জি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম