Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পথশিশুদের নিয়ে জিতের ছেলের পূজা উদযাপন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১০:৪৫ এএম

পথশিশুদের নিয়ে জিতের ছেলের পূজা উদযাপন

পথশিশুদের নিয়ে জিতের ছেলের পূজা উদযাপন

Advertisement

ইতোমধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। এ দুর্গোৎসবে সপ্তমীর দিনে পূজামণ্ডপগুলোতে ছিল দেবীভক্তদের উপচেপড়া ভিড়। আর এ উৎসব উপলক্ষ্যে অনন্য এক নিদর্শন রাখলেন টালিউড অভিনেতা জিৎ। দেখা গেল, পথশিশুদের সঙ্গে খেলতে ব্যস্ত অভিনেতার ছেলে রোনভ। এ দৃশ্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

সপ্তমীর দিন সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে— পথশিশুদের মাঝে জিতের ছেলে রোনভ। খুদেকে দেখে তারা আপ্লুত। রোনভও নিজের মতো করে তাদের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। পথশিশুদের পাত পেড়ে খাওয়ানো হচ্ছে। নেপথ্যে রয়েছে বাড়ির একটি মন্দির। সেখানে শোভা পাচ্ছে সন্তোষী মা, গণেশসহ একাধিক ঠাকুর।

প্রতিবারের মতো এবারও জিতের বাড়িতে নবরাত্রির পূজা বসেছে। সেই উপলক্ষ্যে পথশিশুদের খাওয়ানোর মধ্য দিয়ে এক মহান কাজ করলেন এ অভিনেতা। নবরাত্রি উদ্যাপনে অংশ নেন পরিবারের সবাই। জানা গেছে, পথশিশুদের সঙ্গেই ছেলেকে কিছুটা সময় কাটাতে দিয়েছেন জিৎ। ভিডিওর শেষে অভিনেতাকেও এক ঝলক দেখা গেছে।

জিতের মানবিকতার নিদর্শন অনুরাগীদের মন জয় করে নিয়েছে। অনেকেই ওই ভিডিওতে রোনভের প্রশংসা করেছেন। সেই সঙ্গে অভিনেতাকে পূজার শুভেচ্ছাও জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। অল্প বয়স থেকেই জিৎ তার সন্তানকে অন্যভাবে বড় করে তুলতে চাইছেন। এক শুভাকাঙ্ক্ষী লিখেছেন, পূজার সময়ে আপনি খুব ভালো কাজ করছেন।

উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসেই রোনভের জন্ম। এরপর গত জুন মাসে প্রথম ছেলের ছবি প্রকাশ্যে আনেন অভিনেতা জিৎ। সেই ছবিতে জিৎ ছাড়াও তার স্ত্রী মোহনা ও কন্যা নভন্যাকেও দেখা যায়। মেয়ের জন্মের ১১ বছর পর দ্বিতীয়বার বাবা হন এ অভিনেতা।

Advertisement

পথশিশু পূজা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম