Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অষ্টমীতে জন্মদিন নবমীতে প্রকাশ্যে উদযাপন, যা লিখলেন যশ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০২:০৮ পিএম

অষ্টমীতে জন্মদিন নবমীতে প্রকাশ্যে উদযাপন, যা লিখলেন যশ

ছবি: সংগৃহীত

Advertisement

গত বৃহস্পতিবার অষ্টমীতে ছিল টালিউড অভিনেতা যশ দাশগুপ্তের জন্মদিন। বিশেষ এ দিনটিতে উদ্যাপনের ঝলক নবমীতে প্রকাশ্যে আনলেন অভিনেতা। শহরে উৎসবের মেজাজ, তার মধ্যেই জন্মদিন উদযাপনে শামিল হয়েছেন তিনি। 

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ছিল অভিনেতার জন্মদিন। অষ্টমীর দিন জন্মদিন। তাই বলে উদ্যাপনে কোনো ভাটা পড়েনি। নবমীর দিন তার ঝলক। কীভাবে বিশেষ দিনটি কাটিয়েছেন যশ? সাধারণত প্রতি বছর বিশেষ দিনটি পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন তিনি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। নিজে আলাদা করে কোনো পরিকল্পনা না করলেও অনুরাগীরা প্রিয় তারকাকে জন্মদিনে ছুটি দিতে নারাজ।

সামাজিকমাধ্যমে ভক্ত-অনুরাগীদের একের পর এক শুভেচ্ছা তো ছিলই; পাশাপাশি তারা কেকও কেটেছেন। কেক কাটার সেই ছবি যশ শেয়ার করে নিয়েছেন। সেখানে তার পরনে সাদা শার্ট। কেকের ওপরে লেখা— ‘সেরা বাবা’। অন্য একটি ছবিতে দেখা যায়— অভিনেতার পাশে বসে রয়েছেন নুসরাত। দুজনের হাসিমাখা মুখ। আদর করে যশকে কেক খাইয়ে দিচ্ছেন অভিনেত্রী। সেই উদ্যাপনে যশের পরনে কালো শার্ট এবং নুসরাতের পরনে ছিল ছাইরঙা শাড়ি। সামনের টেবিলে রাখা চকোলেট কেক।

জন্মদিনের উদ্যাপনের কিছু মুহূর্ত শেয়ার করে নিয়ে ভক্ত-অনুরাগীদেরও পাল্টা ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। যশ লিখেছেন—আমাকে আপনারা যতটা ভালোবাসা এবং শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। আপনাদের প্রত্যেককে আমার ভালোবাসা। 

গত বছর নিজের প্রযোজনা সংস্থা শুরু করেছেন যশ দাশগুপ্ত। তার প্রথম ছবি ছিল ‘সেন্টিমেন্টাল’। গত জানুয়ারি মাসে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে নুসরাতের সঙ্গে জুটি বেঁধেছিলেন যশ নিজেই। খবর— পূজার পরেই নতুন ছবির ঘোষণা করতে পারেন তিনি।

Advertisement

টালিউড যশ দাশগুপ্ত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম