Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পূজামণ্ডপের প্যান্ডেলে শোভা পাচ্ছে পরীমনির ‘ফেলুবক্সী’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পিএম

পূজামণ্ডপের প্যান্ডেলে শোভা পাচ্ছে পরীমনির ‘ফেলুবক্সী’

পরীমনি

Advertisement

বাংলাদেশের পাশাপাশি ভারতেও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালন করা হচ্ছে। এ পূজার উৎসবে মেতে উঠেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। পূজামণ্ডপে বিভিন্ন আয়োজনে নিজেদের প্রাণের এ উৎসব বরণ করে নিচ্ছেন তারা। দেশটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি হওয়াতে সেখানে পূজা ঘিরে নেওয়া হয় নানান উদ্যোগ, যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারও পর্যটক। আর বেশ কয়েকটি পূজামণ্ডপের প্যান্ডেলে শোভা পাচ্ছে পরীমনির ‘ফেলুবক্সী’।

এবার পশ্চিমবঙ্গে দুর্গোৎসবে ভিন্নভাবে দেখা মিলল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির উপস্থিতি। তবে না, বাস্তবে নয়; সেখানকার কয়েকটি পূজামণ্ডপের প্যান্ডেলে শোভা পাচ্ছে ঢালিউড অভিনেত্রী পরীমনির প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’র পোস্টার। বিষয়টি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন পরীমনি নিজেই। একটি পোস্টে এ অভিনেত্রী লিখেছেন— শিগগিরই আসছে লাবণ্য…। কলকাতার বিভিন্ন মণ্ডপে নিজের সিনেমার পোস্টার দেখে খুব খুশি হয়েছেন তিনি। জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথাও।

দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমনিকে দেখা যাবে ‘লাবণ্য’ চরিত্রে। যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন টালিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার।  থ্রিলার ঘরানার এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম। আর মধুমিতাকে দেখা যাবে ‘দেবযানী’ চরিত্রে। 

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার প্রমুখ। সংগীত পরিচালনা আছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। পূজার পর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Advertisement

পরীমনি পূজামণ্ডপ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম