Logo
Logo
×

Advertisement

বিনোদন

দুই মাস পর গান গেয়ে প্রকাশ্যে মমতাজ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৪২ পিএম

দুই মাস পর গান গেয়ে প্রকাশ্যে মমতাজ

মমতাজ/স্ক্রিনশট

Advertisement

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী। কেউ বিদেশে চলে যান তো কেউ আবার দেশেই গা ঢাকা দেন। এছাড়া আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিনোদন জগতের তারকারাও ৫ আগস্টের পর থেকে প্রকাশ্যে আসছেন না।

এই যেমন সংগীতশিল্পী মমতাজ ৫ আগস্টের পর থেকে ‘নিখোঁজ’ ছিলেন। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য দুই মাসেরও বেশি সময় পর হঠাৎ সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন মমতাজ।

৪ মিনিট ৩০ সেকেন্ডের সে ভিডিওতে ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি পরিবেশন করতে দেখা যায় তাকে।

গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে মন্তব্যের ঘরে ঝাঁপিয়ে পড়েন নেটিজেনরা। মাত্র দুই ঘণ্টার মধ্যে ভিডিওটিতে রিঅ্যাকশন পড়েছে প্রায় ১৩ হাজার। আর মন্তব্য এসেছে প্রায় ২ হাজার ৩০০-র বেশি। তবে অধিকাংশ মন্তব্যই ছিল নেতিবাচক। অবশ্য কিছু সংখ্যক ইতিবাচক মন্তব্যেরও দেখা মিলেছে।

ছাত্র-জনতার আন্দোলন যখন তুঙ্গে তখন গত ৪ আগস্ট ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন মমতাজ। সে পোস্টে নিজ নামে তৈরি হাসপাতালে ভাঙচুরের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘সাধারণ জনগণের সেবার জন্য হাসপাতাল করেছি। সেই হাসপাতাল ভেঙে ওরা জনগণের পাশে কি নিয়ে দাঁড়াতে চায়?’ যদিও পরবর্তীতে ওই পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন মমতাজ।


Advertisement

মমতাজ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম