Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ক্যাটরিনা ও দীপিকাকে নিয়ে ভিকির বুদ্ধিদৃপ্ত জবাব

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১০:০৬ এএম

ক্যাটরিনা ও দীপিকাকে নিয়ে ভিকির বুদ্ধিদৃপ্ত জবাব

Advertisement

সুযোগ পেলে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ নাকি দীপিকা পাড়ুকোন— কার সঙ্গে সিনেমা দেখতে যেতে চাইবেন অভিনেতা ভিকি কৌশল।—এমন প্রশ্নের উত্তরে যা বললেন ভিকি?

অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ দেখতে দেখতে বিয়ের দুই বছর পার করে ফেললেন। বেশ কয়েক বছর ধরে আড়ালে-আবডালে প্রেম করার পর ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন তারা। বিয়ের পর অবশ্য দুই তারকার সামাজিকমাধ্যমের পাতায় চোখ রাখলেই স্পষ্ট বোঝা যায় তাদের সম্পর্কের রসায়ন। 

মধ্যবিত্ত পাঞ্জাবি পরিবারের ছেলে ভিকি কৌশল। অন্যদিকে ক্যাটরিনা বিদেশিনী ক্যাটরিনা কাইফ। তবে তাদের দুজনের মধ্যে বোঝাপড়া দারুণ। স্ত্রী হিসেবে ক্যাটরিনা যতটা ভালো, অভিনেত্রী হিসেবেও ততটাই পছন্দ ভিকির। তবে আরও এক অভিনেত্রী রয়েছেন, যাকে বেশ পছন্দ করেন ভিকি কৌশল। তিনি হচ্ছেন দীপিকা পাড়ুকোন। সুযোগ পেলে ক্যাটরিনা না দীপিকা— কার সঙ্গে সিনেমা দেখতে যেতে চাইবেন অভিনেতা সে উত্তরে যা বললেন ভিকি।

অভিনেত্রী ক্যাটরিনা ও দীপিকার মধ্যে দুজনের একটা বিষয়ে মিল রয়েছে। তাদের দুজনেরই সাবেক প্রেমিক ছিলেন অভিনেতা রণবীর কাপুর। শোনা যায়, দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর।

একসময় দুই অভিনেত্রী একে অপরকে এড়িয়ে চলতেন। এখন অবশ্য দুজনেই সংসারী। তবে যখন ক্যাটরিনার সঙ্গে ভিকির প্রেমের গুঞ্জন ছড়ায়, সেই সময় এক সাক্ষাৎকারে অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, কার সঙ্গে সিনেমা দেখতে যেতে চাইবেন? উত্তরে ভিকি বুদ্ধিমত্তার সঙ্গে জবাব দেন। তিনি জানান, দুজনেই তাদের কর্মজীবনে ভীষণ ব্যস্ত। যিনি একটু কম ব্যস্ত থাকবেন, তার সঙ্গেই যাবেন তিনি।

Advertisement

অভিনেতা ভিকি কৌশল অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম