Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অপেক্ষায় রাখলেন নাজিফা তুষি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৫ পিএম

অপেক্ষায় রাখলেন নাজিফা তুষি

নাজিফা তুষি

Advertisement

'হাওয়া' সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন অভিনেত্রী নাজিফা তুষি। তবে সিনেমাটি থেকে ভালো সাড়া পেলেও এ অভিনেত্রী অনেকটাই আড়ালে চলে যান। গোপনে কাজ করলেও প্রকাশ্যে আসতে চাচ্ছিলেন না। 

এর আগেও ভক্ত-দর্শকদের উদ্দেশ্যে তুষি জানিয়েছিলেন, নতুন কাজের জন্য ধৈর্য্য ধরতে। তাকে আগামী বছর পর্দায় দেখা যাবে। একে একে তিনটি নতুন কাজ মুক্তি পাবে। তবে সেগুলো নিয়ে বিস্তারিত কিছু বলতে নারাজ এ অভিনেত্রী। দর্শকদের অপেক্ষাতেই থাকার অনুরোধ জানান। 

তবে কাজ প্রসঙ্গে এখন জানতে চাইলে অস্পষ্ট ভাবে তুষি বলেন,'হাতে কিছু কাজ রয়েছে,সেগুলোর দিকেই মনোযোগ। সিনেমা নাকি সিরিজে অভিনয় করছি,এগুলো এখনই বলা যাবে না। তবে দর্শক সামনে কিছু কাজ পাবে।' 

নিজের ক্যারিয়ার নিয়ে ও কাজ নিয়ে ব্যস্ততা থাকলেও দীর্ঘদিন ধরে নতুন কোনো কাজে পাওয়া যাচ্ছে না তাকে। এ বিষয়ে তুষি বলেন,'আমি নিজেও মাঝেমধ্যে এটা ভাবি, কাজের সংখ্যা কম। কিন্তু আমি তো নাটকে অভিনয় করি না। সিনেমা ও ওটিটির কাজ করি। সেই কারণে কাছের সংখ্যা কিছুটা কম। কাজের একটা ধারাবাহিকতা থাকা দরকার। তবে ভবিষ্যতে হয়তো দর্শক নিয়মিত আরও ভালো কাজ পাবে, সেই চেষ্টা করব।'

তুষি আরও বলেন, 'আমি এখন ক্যারিয়ারেই বেশি গুরুত্ব দিচ্ছি। অন্য কিছু নিয়ে ভাবছি না। মধ্যে পরিবার থেকে বিয়ে নিয়ে কথা বললেও,আমার আগ্রহ না থাকায় মা-বাবাও আর এখন এ বিষয়ে তেমন কিছু বলতে পারেন না। আমি কাজের বাইরে এখন আর কিছু নিয়েই ভাবতে চাই না। তাই দর্শকদের আগের মতো করেই বলব একটু অপেক্ষা করুন, সামনে কাজ আসছে ।'

Advertisement

নাজিফা তুষি নাটক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম