Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অমৃতার সঙ্গে তিক্ত অভিজ্ঞতা সাইফের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১০:২১ এএম

অমৃতার সঙ্গে তিক্ত অভিজ্ঞতা সাইফের

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান, যিনি বর্তমানে কারিনা কাপুরের সঙ্গে সুখী সংসার করছেন।  একসময় বেশ কিছু কঠিন অবস্থার সম্মুখীন হয়েছিলেন।  সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন এবং সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়ার বিষয়ে তিনি এক সাক্ষাৎকারে খুলে বলেন।

মাত্র ২১ বছর বয়সে বিয়ে করেন সাইফ। স্ত্রী অমৃতার বয়স তখন ২৭। ১৩ বছর স্থায়ী হয় তাদের দাম্পত্য। তার পরে তিক্ততার সঙ্গে বিবাহবিচ্ছেদ। তৎকালীন সময়ে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে সাইফ জানিয়েছিলেন, সন্তানদের খরচের জন্য টাকা পাঠান তিনি। নিজের রোজগারের সবটাই নাকি তাকে সন্তানদের দিয়ে দিতে হয়। এমনকি নিজের বাড়ি থেকে পর্যন্ত নাকি তাকে বার করে দেওয়া হয়েছিল। সেই বাড়িতে আত্মীয়দের নিয়ে থাকতে শুরু করেছিলেন অমৃতা।

সাইফ বলেছিলেন, ‘অমৃতাকে আমার পাঁচ কোটি টাকা দেওয়ার কথা। তার মধ্যে অর্ধেক টাকা আমি ওকে দিয়ে দিয়েছি। এ ছাড়াও ছেলের ১৮ বছর হওয়া পর্যন্ত প্রতি মাসে আমি এক লাখ টাকা করে পাঠাচ্ছি। আমি তো শাহরুখ খান নই। আমার তার মতো টাকা নেই। আমি অমৃতাকে কথা দিয়েছি, তাকে বাকি সব টাকা দিয়ে দেব। মরে গেলেও ওকে সমস্ত টাকা দিয়ে দেব। বিজ্ঞাপন করে অথবা মঞ্চের শো করে যা টাকা অর্জন করেছি সব বাচ্চাদের জন্য দিয়ে দিচ্ছি। আমার কাছে আর টাকা নেই।’

তিনি আরও বলেছিলেন, ‘বাচ্চাদের সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। তাদেরও আমার কাছে আসতে দেওয়া হয় না। আমার ব্যাগে ছেলে ইব্রাহিমের একটা ছবি আছে। যত বার ওর ছবি দেখি কান্না পায়। সারার কথাও খুব মনে পড়ে।’

তবে কালের নিয়মে জীবন এগিয়েছে। এখন প্রায়ই মেয়ে সারা আলি খান ও ছেলে ইব্রাহিমের সঙ্গে দেখা হয় তার। ও দিকে কারিনার সঙ্গেও তার সংসারে এসেছে দুই সন্তান— তৈমুর ও জেহ।

Advertisement

বলিউড অভিনেতা সাইফ আলি খান কারিনা কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম