Logo
Logo
×

Advertisement

বিনোদন

আর্থিক তছরুপের ঘটনায় তামান্নাকে ইডির জিজ্ঞাসাবাদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ পিএম

আর্থিক তছরুপের ঘটনায় তামান্নাকে ইডির জিজ্ঞাসাবাদ

Advertisement

‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ গানের সঙ্গে তামান্না ভাটিয়ার নাচ প্রশংসা কুড়িয়েছে সিনেমহলে। সমাজমাধ্যমে ছড়িয়ে রয়েছে তার নাচের বিভিন্ন দৃশ্য। সব মিলিয়ে সময় ভালই কাটছিল অভিনেত্রীর। কিন্তু এর মধ্যেই বিপত্তি। গুয়াহাটিতে আর্থিক তছরুপের ঘটনায় তামান্নাকে জিজ্ঞাসাবাদ করল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট)।

একটি মোবাইল অ্যাপকে কেন্দ্র করে এ তদন্ত শুরু হয়েছে। অর্থ বিনিয়োগ সংক্রান্ত কাজ করে এই অ্যাপ। ব্যবহারকারীরা বিভিন্নভাবে অর্থ বিনিয়োগ করে এই অ্যাপে। এই সংস্থার হয়ে একটি অনুষ্ঠানে সেলেব্রিটি মুখ হিসেবে উপস্থিত ছিলেন তামান্না ভাটিয়া। তামান্নাকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পারিশ্রমিক দেওয়া হয়েছিল। এই মর্মেই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তবে তার বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ নেই।

বেশ কিছু দিন আগেই ইডি তলব করে তামান্নাকে। কিন্তু কাজের প্রতিশ্রুতি থাকার জন্য সেই সময় যেতে পারেননি অভিনেত্রী। অবশেষে বৃহস্পতিবার ইডির মুখোমুখি হন এবং বয়ান দেন অভিনেত্রী।

আর্থিক তছরুপের এ ঘটনায় ২৯৯টি সংস্থা জড়িত। ১০ জন চিনা আধিকারিক সরাসরি অভিযুক্ত। বেআইনি অনলাইন গেমিং, বেটিং, বিনিয়োগ ও বিটকয়েনের আদানপ্রদানের মাধ্যমে জালিয়াতি হয়েছে বলে জানা গিয়েছে চার্জশিট থেকে।

প্রসঙ্গত, আগস্টে একসঙ্গে দুটি ছবি মুক্তি পায় তামান্নার— ‘স্ত্রী ২’ ও ‘বেদা’। ‘বেদা’ ছবিতে তামান্নাকে দেখা গেছে জন আব্রাহাম, শর্বরী ওয়াঘ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্ষিতিজ চৌহান ও নিখিল আদভানির সঙ্গে। ‘স্ত্রী ২’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন তামান্না। এই ছবিতে অভিনয় করেছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর ও পঙ্কজ ত্রিপাঠী।

Advertisement

তামান্না ভাটিয়া ইডি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম