Logo
Logo
×

Advertisement

বিনোদন

সুখবর দিলেন ঐশ্বরিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১০:৫৭ এএম

সুখবর দিলেন ঐশ্বরিয়া

Advertisement

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন দম্পতির বিচ্ছেদ সমালোচনা যেন থামছেই না। একসময়ের শীর্ষ অভিনেত্রী ঐশ্বরিয়া, যার রূপে ও গুণে ঘায়েল ছিল লাখো তরুণ-যুবক। তার সংসার এখন ভাঙনের মুখে।  জানা গেছে, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মোটেই বনিবনা হচ্ছে না। স্বামী নাকি খুলে ফেলেছেন বিয়ের আংটি। এমন সমালোচনার মুখে শোনা গেল নতুন খবর। 

নেটিজেনদের মাঝে তাদের দাম্পত্য নিয়ে আলোচনার শেষ নেই। এর মাঝেও নিজের পেশাগত জীবনে কোনো প্রভাব যে পড়তে দিচ্ছেন না— এই খবর যেন তারই প্রমাণ। বিশ্বের দ্বিতীয় ধনী নায়িকা হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই খবর ঘোষণা হলো গতকাল শুক্রবার। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা এ খবর শুনে খুবই খুশি। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। 

এদিকে এ তালিকায় প্রথমে আছেন বলিউডেরই আরেক নায়িকা। তিনি সবাইকে পেছনে ফেলে হয়েছেন এক নম্বর—শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের পার্টনার ও অভিনেত্রী জুহি চাওলা।

উল্লেখ্য, একাধিক বলিউড প্রতিবেদনে লেখা হয়েছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিষেক বচ্চন। যার জেরেই নাকি এত কাণ্ড। তবে এখন পর্যন্ত এ প্রসঙ্গে কেউ কোনো কথা বলেননি। 

এর আগে উল্টো মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে এক ঝলক দেখা গেছে অভিষেক-ঐশ্বরিয়া এবং তাদের মেয়ে আরাধ্যা বচ্চনকে। সেই মুহূর্ত সব হিসাব-নিকাশ যেন উল্টে-পাল্টে দিয়েছে। যদিও সব কিছুই এখনো ধোঁয়াশা। আসলে কী যে ঘটছে, তা বোঝা যাচ্ছে না।

Advertisement

বলিউড অভিনেত্রী বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনেতা অভিষেক বচ্চন

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম