Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অর্জুনের কটাক্ষের মুখোমুখি, কীভাবে নিজেকে সামলান মালাইকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০১:৪৮ পিএম

অর্জুনের কটাক্ষের মুখোমুখি, কীভাবে নিজেকে সামলান মালাইকা

Advertisement

সম্প্রতিই বাবাকে হারিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন তার বাবা। খবর পেয়ে ছুটে এসেছিলেন সাবেক প্রেমিক অভিনেতা অর্জুন কাপুর। চলতি বছরেই দীর্ঘ প্রেমের সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা ও অর্জুন। কিন্তু বিচ্ছেদের কারণ নিয়ে দুজনেই নীরবতা রক্ষা করেছেন। তবে এই সম্পর্কের জন্যই একটা সময় একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে মালাইকার দিকে। বারবার তাকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছে। কখনো বয়সে ছোট পুরুষের সঙ্গে প্রেম, আবার কখনো আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ। বিভিন্ন কারণে ট্রলড হয়েছেন অভিনেত্রী।

কীভাবে একের পর এক ব্যক্তিগত আক্রমণের সঙ্গে লড়াই করেছেন মালাইকা? সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সে কথাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। তিনি বলেন, যতটা ভালোভাবে সম্ভব আমি এ বিষয়গুলো সামাল দেওয়ার চেষ্টা করি। অনেক সময়ই মনে হতে পারে, লোকে যা বলছে বলুক। আমাকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না। কিন্তু এটা ঠিক নয়। এ বিষয়গুলো ভালোই প্রভাব ফেলতে পারে।

কীভাবে সামাল দিতে হয়, তা সময়ের সঙ্গে শিখেছেন মালাইকা অরোরা। তিনি বলেন, ক্রমশ আমি শক্তিশালী হয়েছি। এ বিষয়গুলো যেন কোনোভাবেই আমার মনোবল ভাঙতে না পারে, তা শিখেছি। এ অভিনেত্রী বলেন, জানি— এগুলো আমাদের জীবনের একটি অংশ। অনবরত সমালোচনা ও ট্রলিং হতে হবে। কিন্তু সেগুলো নিজের ঘেরাটোপে আসতে দেওয়া যাবে না। এই খারাপ বিষয়গুলোকে আটকে দিয়ে নিজেকে এগিয়ে নিতে হবে।

গত জুন মাসে মালাইকা ও অর্জুনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অর্জুনের জন্মদিনে মালাইকা উপস্থিত না থাকায় স্পষ্ট হয়েছিল বিচ্ছেদের খবর। যদিও তাদের ঘনিষ্ঠ সূত্রের মতে, বিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে সৌজন্য বজায় রাখবেন তারা।

Advertisement

প্রেম মালাইকা অর্জুন বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম