Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

তাসনিয়া ফারিণের কণ্ঠে ইংরেজি গান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ পিএম

তাসনিয়া ফারিণের কণ্ঠে ইংরেজি গান

ছবি : সংগৃহীত

Advertisement

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয় দক্ষতা ছাড়া গানেও রয়েছে তার বেশ দখল। হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে গান গেয়ে রীতিমত সাড়া ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। তবে এবার ইংলিশ গান ‘জেলাসি’ গেয়ে কটাক্ষের শিকার হয়েছেন ফারিণ। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়ক ল্যাব্রিন্থ-এর ‘জেলাসি’ গানটি ফারিণ গেয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে খোলা চুলে নিভো নিভো আলোর মাঝে একরাশ বিষণ্নতা নিয়ে গানটি গাইছেন অভিনেত্রী।

ভিডিওর কমেন্ট বক্সে কটাক্ষ করে সাদেকুল আহমেদ লিখেছেন, হেতে আবার বিদেশ বেশি যায় তো মনে হয় বিদেশি ডোজ পরছে, তাই আজ কাল বাংলা গান ছেড়ে বিদেশি গান গায়, নিজেকে বড় গায়ক মনে করে।

আরমান আতিক নামে আরেকজন লিখেছেন, আমরা বাংলাদেশের মানুষ, ইংরেজি গান বুঝি না। দয়া করে বাংলাতে গান গাইবেন। 

শুভ আহমেদের ভাষ্য, নিজেরে একটু ইউরোপিয়ান ইউরোপিয়ান ভাবতেছে।

Advertisement

অভিনেত্রী তাসনিয়া ফারিণ সামাজিক মাধ্যম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম