Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঐশ্বরিয়া-অভিষেকের দাম্পত্যে ফাটল, তৃতীয় ব্যক্তির হাত

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১২:১৪ পিএম

ঐশ্বরিয়া-অভিষেকের দাম্পত্যে ফাটল, তৃতীয় ব্যক্তির হাত

Advertisement

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন দম্পতির বিচ্ছেদ সমালোচনা যেন থামছেই না। একসময়ের শীর্ষ অভিনেত্রী ঐশ্বরিয়া, যার রূপে ও গুণে ঘায়েল ছিল লাখো তরুণ-যুবক। তার সংসার এখন ভাঙনের মুখে। আর এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মোটেই বনিবনা হচ্ছে না তার। স্বামী নাকি খুলে ফেলেছেন বিয়ের আংটি। এমন সমালোচনার মুখে শোনা গেল নতুন এক খবর। তাদের দাম্পত্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি ঐশ্বরিয়া বিচ্ছেদের পথে হাঁটছেন? গত কয়েক দিন ধরেই এমন খবর নেটপাড়ায় ঘুরছে। ঐশ্বরিয়া ও অভিষেকের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন বিচ্ছেদের মূল কারণ।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়,  সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চনের দাম্পত্যে ফাটল চরমে। বেশ কিছু দিন ধরেই এমন জল্পনা বলিপাড়ায়। বিশেষ করে আম্বানিদের বিয়ের আসরে জুটি একসঙ্গে প্রবেশ না করায় জল্পনা আরও ঘনীভূত হয়। দাম্পত্যে দূরত্বের কারণ স্পষ্ট নয় যদিও। শোনা যাচ্ছিল, সংসারে বনিবনার অভাবেই দূরত্ব বেড়েছে তাদের মধ্যে। কিন্তু গত কয়েক দিন ধরে নেটপাড়ায় ঘুরছে আরও একটি সম্ভাব্য তথ্য। ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্যে নাকি তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে।

শোনা যাচ্ছে, অভিষেকের জীবনেই নাকি এসেছে অন্য এক নারী। বলিউড অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই তাদের সংসারে অশান্তি। ‘দশভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক ও নিমরত। এই ছবির শুটিং থেকেই মন দেওয়া-নেওয়ার শুরু? প্রশ্ন  উঠছে— এই নিয়ে মুখ খোলেননি ঐশ্বরিয়া, অভিষেক কিংবা নিমরত কেউ-ই। তাদের ঘনিষ্ঠদের মুখেও কুলুপ। তবে নেটপাড়ায় এই গুঞ্জন ভাইরাল। 

উল্লেখ্য, ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির শুটিং থেকে ঐশ্বরিয়া ও অভিষেকের প্রেমের শুরু। তার পরের বছরেই বিয়ে সারেন এ তারকা জুটি। ২০১১ সালে তাদের কোলে আসে প্রথম সন্তান, আরাধ্যা বচ্চন। গত কয়েক মাস হলো তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। মেয়ে আরাধ্যাই হয়ে উঠেছে ঐশ্বরিয়ার সব সময়ের সঙ্গী। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে গোটা পরিবার নিয়ে প্রবেশ করেছিলেন অভিষেক। কিন্তু সেখানে ছিলেন না ঐশ্বরিয়া ও আরাধ্যা। অনেক পরে মা-মেয়ে একসঙ্গে বিয়ের আসরে যোগ দেন। এর পর ঐশ্বরিয়া ও অভিষেককে একাধিকবার আঙুলে বিয়ের আংটি ছাড়া দেখা গেছে। এই টুকরো টুকরো ঘটনাগুলোই বিবাহবিচ্ছেদের জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে যেন।

Advertisement

বলিউড অভিনেত্রী বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন অভিষেক বচ্চন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম