Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নাবালিকাদের দিয়ে অন্তরঙ্গ দৃশ্য, আইনি জটিলতায় একতা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৪:২৮ পিএম

নাবালিকাদের দিয়ে অন্তরঙ্গ দৃশ্য, আইনি জটিলতায় একতা

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের অন্যতম প্রযোজক একতা কাপুর এবার আইনি জটিলতায় পড়েছেন। তার বিরুদ্ধে ওয়েব সিরিজে নাবালিকাদের দিয়ে অন্তরঙ্গ দৃশ্যে শুটিং করার অভিযোগ এনে পকসো আইনে মামলা হয়েছে।

ওয়েব সিরিজের দৃশ্য নিয়েই মূলত বিপত্তি বেঁধেছে। ‘গন্দি বাত’ নামক সিরিজে নাকি কয়েকটি অশ্লীল দৃশ্য রয়েছে। অভিযোগ―সিরিজটির ষষ্ঠ মৌসুমে কুরুচিভাবে দেখানো হয়েছে নাবালিকাদের। স্কুলের পোশাকে নাবালিকারা কীভাবে যৌনকর্ম ও মাদক সেবনে লিপ্ত হয়েছে, সেসব নিয়ে আপত্তি তোলা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, একতা কাপুরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হচ্ছে— সিরিজটিতে যারা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন, তারা কেউই প্রাপ্তবয়স্ক নয়। অর্থাৎ ১৮ বছরের নিচে সবাই। আর নাবালিকা শিল্পীদের কুরুচিকর দৃশ্যে ব্যবহার করার অভিযোগ এনে বলিউডে প্রযোজক ও নির্মাতা একতা কাপুর এবং তার মা শোভা কাপুরের বিরুদ্ধে এফআইআর করেছেন এক যোগগুরু।

২০২১ সালে এ সিরিজটি প্রচার হয় । বিতর্কের সূত্রপাত শুরু হতেই বন্ধ করে দেওয়া হয় তা। তবে এতেও নিস্তার মেলেনি। পকসো আইনের ১৩ ও ১৫ ধারায় মামলা করা হয়েছে।

পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের ধারা ৬৭(এ) এবং নারী নিষেধাজ্ঞা আইনের ২৯২ ও ২৯৩ এবং ২৯৫(এ) ধারায় মামলা হয়। মুম্বাইয়ের বোরিভিলি থানায় ‘অল্ট বালাজি’র বিরুদ্ধে এফআইআর করেন যোগগুরু স্বপ্নীল রেওয়াজী।

উল্লেখ্য, ‘অল্ট বালাজি’ মূলত একতা কাপুর ও তার মায়ের মালিকানাধীন একটি ওটিটি প্ল্যাটফর্ম। তাতে কেবলই প্রাপ্তবয়স্ক সিরিজের ছড়াছড়ি। এবার সিরিজে অপ্রাপ্তবয়স্কদের অন্তরঙ্গ দৃশ্যে ব্যবহার করাতেই ফেঁসে গেলেন প্রভাবশালী এ প্রযোজক।

Advertisement

বলিউড একতা কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম