Logo
Logo
×

Advertisement

বিনোদন

নতুন ঠিকানায় রণবীর-আলিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৮:৩৬ পিএম

নতুন ঠিকানায় রণবীর-আলিয়া

Advertisement

স্ত্রী আলিয়া ভাট ও মেয়ে রাহাকে নিয়ে দাদার বাড়ি উঠছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের ছেলের ঘরের নাতি রণবীর। রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণার নামে নামকরণ হয়েছে রণবীর-আলিয়ার নতুন ঠিকানার। বাড়ির নাম রাখা হয়েছে ‘কৃষ্ণ রাজ’। 

আগামী মাসের শুরুতে দেওয়ালি উৎসবেই নতুন বাড়িতে থাকতে শুরু করবেন এই তারকা দম্পতি। এটা নিয়ে রীতিমতো রোমাঞ্চিত রণবীর-আলিয়া। কারণ এই বাড়ির সঙ্গে কাপুর পরিবারের পূর্বপুরুষদের স্মৃতি জড়িয়ে আছে।

অনেক দিন ধরেই নতুন বাড়ির কাজ চলছিল। রণবীর-আলিয়া দুজনেই নিয়মিত কাজ দেখাশোনা করতেন। তারা ব্যস্ত থাকলে তাদের পরিবারের লোকেরা দেখে আসতেন কাজের অগ্রগতি কতটুকু। তাই পরিবারের সবার আবেগও জড়িয়ে আছে এর সঙ্গে। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Advertisement

রণবীর-আলিয়া

Advertisement

আরও পড়ুন

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম