Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

একেবারে বড় কিছু নিয়ে হাজির হব: যশ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৬:৫৭ পিএম

একেবারে বড় কিছু নিয়ে হাজির হব: যশ

Advertisement

বলিউড অভিনেতা প্রভাসের বাহুবলীর পর আরেক যে সিনেমা ফ্রাঞ্চাইজি বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল, তা হলো কেজিএফ। এবার এই ফ্র্যাঞ্চাইজির উৎসাহী ভক্তদের জন্য কেজিএফের পরবর্তী সংস্করণ আসছে। এ সিনেমাটি নিয়ে ইতোমধ্যে পরিচালকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন কেজিএফের অভিনেতা যশ। 

২০১৮ সালে মুক্তি পেয়েছিল কেজিএফ। আর কেজিএফ চ্যাপ্টার টু আসে ২০২২ সালে। এই ফ্র্যাঞ্চাইজিতে বলিউড অভিনেতা যশকে দেখা গেছে রকি ভাইয়ের চরিত্রে। কেজিএফের প্রথম পার্টটি ২৫০ কোটি রুপির কাছাকাছি ব্যবসা করেছিল। তবে কেজিএফ চ্যাপ্টার ২ ছিল ম্যাসিভ হিট। ১২০০ কোটির ওপর ব্যবসা করেছিল সিনেমাটি।

দ্বিতীয় পার্টে কাজ করেছিলেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। আশা রাখা যায়, তৃতীয় পার্টেও বলিউডের ছোঁয়া রাখবেন প্রশান্ত নীল। এখন দেখার বিষয়ে অফিসিয়ালি কেজিএফের ঘোষণা কবে করেন তারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘কেজিএফ থ্রির রকি ভাইয়ের চরিত্রে ফেরার কথা রয়েছে অভিনেতা যশের। তিনি বলেন, কেজিএফ থ্রি নিয়ে অবশ্যই পরিকল্পনায় রয়েছে। এবং এটি নিয়ে পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে কথাও বলেছেন তিনি।

কেজিএফ থ্রি নিয়ে যশকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কথা দিচ্ছি, কেজিএফ থ্রি অবশ্যই হবে। তবে আমি এই দুটি প্রকল্পে (টক্সিক ও রামায়ণ) ফোকাস করছি। আমরা (আমি ও প্রশান্ত নীল) এটি সম্পর্কে আলোচনা করছি। আমাদের অনেক পরিকল্পনাও রয়েছে। এটি বিশাল আকারে হবে। এটি এমন একটি বিষয়, যাতে সত্যিই আমাদের সমস্ত মনোযোগ ও ফোকাস প্রয়োজন।

যশ বলেন, ‘আমরা সত্যিই যা ইচ্ছে, তাই বানিয়ে দিতে চাই না। কারণ দর্শকরা আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। তাই আমরা এটি এমনভাবে বানাতে চাই, যাতে দর্শকরাও গর্ব করে। এটি একটি কাল্ট সিরিজ। তাই তাড়াহুড়ো করে নষ্ট করতে চাই না। আমি আর প্রশান্ত (নীল, পরিচালক) আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা একেবারে বড় কিছু নিয়ে হাজির হব।’

Advertisement

যশ কেজিএফ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম