Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে কারণে ১০ কোটি রুপির বিজ্ঞাপনের কাজ ফিরিয়ে দিলেন অনিল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১২:৪৯ পিএম

যে কারণে ১০ কোটি রুপির বিজ্ঞাপনের কাজ ফিরিয়ে দিলেন অনিল

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর ১০ কোটি রুপির বিজ্ঞাপন ছেড়ে দিয়েছেন। সম্প্রতি এক পানমশালা ও গুটখার বিজ্ঞাপনের অফার পেয়েছিলেন তিনি। যার পারিশ্রমিক ছিল ১০ কোটি রুপি। কিন্তু বিজ্ঞাপনের বিষয় শোনামাত্রই অফার নাকচ করে দেন ‘মিস্টার ইন্ডিয়া’। 

অভিনেতা কোম্পানিকে স্পষ্ট জানিয়েছেন— তিনি এমন কোনো পণ্যের প্রচার করবেন না, যা যুবসমাজে নেতিবাচক প্রভাব ফেলে। শুধু অর্থ উপার্জনের তাগিদে এমন কোনো পণ্যের বিজ্ঞাপন করতে চান না তিনি, যা জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে।

স্বাস্থ্যের দিক থেকে নিজেকে ঝকঝকে রেখেছেন অনিল কাপুর। তাকে দেখে কেউ বলবেই না, অভিনেতার বয়স ৬৮। নিজেও ধূমপান ও পানমশালা থেকে দূরে রয়েছেন তিনি। 

অনিলের ঘনিষ্ঠজন বলেন, ফিল্মি পার্টিতে গেলে অনিল মোটেই ড্রিঙ্ক করেন না। অনিলের রুটিনও মাপা। নিয়মিত জিমে যান এবং শরীরের প্রতি যত্ন নেন। সেই অনিলই কীভাবে পানমশালার বিজ্ঞাপন করবেন? অনুরাগীদের কথা ভেবেই লোভনীয় সেই প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। 

এর আগে পানমশালার বিজ্ঞাপন করায় কটাক্ষের মুখে পড়েছিলেন বলি অভিনেতা অক্ষয় কুমার, অজয় দেবগণ, শাহরুখ খানরা। তবে তাদের পথে হাঁটলেন না অনিল কাপুর।

তবে শুধু অনিলই নন; এর আগে পানমশালা বিজ্ঞাপন করতে অস্বীকার করেন কার্তিক আরিয়ান। জানা গেছে, এই বিজ্ঞাপনের জন্য নাকি কার্তিককে অফার করা হয়েছিল ৯ কোটি টাকা! কিন্তু কার্তিক স্পষ্ট সংস্থাকে জানিয়েছেন, সমাজের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। তাই কোনোভাবেই এই বিজ্ঞাপন করবেন না তিনি। সঙ্গে নিজের ইমেজের কথা ভেবেও বিজ্ঞাপন থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নেন বলে জানান কার্তিক।

Advertisement

বলিউড অনিল কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম