Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রাণনাশের হুমকিতেও ঝুঁকি নিচ্ছেন সালমান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০১:০৫ পিএম

প্রাণনাশের হুমকিতেও ঝুঁকি নিচ্ছেন সালমান

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড ভাইজান সালমানকে ছবিতে অভিনয় করার জন্য অনুরোধ করতেও সঙ্কোচবোধ করছিলেন রোহিত শেঠি। কিন্তু ভাইজান যখন একবার কথা দিয়েছেন, তার অন্যথা হয় কীভাবে?

একবার কথা দিয়ে দিলে, পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।দাবাংছবিতে সালমান খান অভিনীত চরিত্রচুলবুল পান্ডেএমনই। বাস্তবেও ভাইজান এমনই। প্রাণের ভয় থাকলেও কথার খেলাপ করতে রাজি নন তিনি। তাই কথামতোই রোহিত শেঠির ছবিসিংহম অ্যাগেইনছবিতে অভিনয় করছেন তিনি।

গত কয়েক মাসে একের পর এক হুমকি এসেছে সালমানের কাছে। তার সঙ্গে ঘনিষ্ঠতা থাকার কারণে সম্প্রতি খুন হয়েছেন সাবেক কংগ্রেস নেতা বাবা সিদ্দিকী। তার পর থেকে জোরদার করা হয়েছে সালমানের নিরাপত্তা। তাই শোনা যাচ্ছিল, নিরাপত্তার কথা মাথায় রেখেই হয়তো সালমানকেক্যামিওচরিত্রে দেখা যাবে না এই ছবিতে। তাকে ছাড়াই নাকি ছবির শুটিং শেষ করতে হচ্ছে। এমনকি সালমানকে এই ছবিতে অভিনয় করার জন্য অনুরোধ করতেও সঙ্কোচবোধ করছিলেন রোহিত শেঠি। কিন্তু ভাইজান যখন একবার কথা দিয়েছেন, তার অন্যথা হয় কীভাবে?

যেমন কথা, তেমনি কাজ। রোহিত শেঠিরসিংহম অ্যাগেইনছবিতেক্যামিওচরিত্রে অভিনয় করছেন সালমান খান। জানা গেছে, মুম্বাইয়ের এক তামাক কারখানায় সালমানের শুটিং হওয়ার কথা। সালমানের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন তার অনুরাগীরা। তবে শুটিংয়ের সময় কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শুধুসিংহম অ্যাগেইননয়, ‘বিগ বস ১৮’-এর সঞ্চালনাও মন দিয়ে করছেন অভিনেতা। সেই শোর সেটেও জারি রয়েছে বিশেষ নিরাপত্তা। সব সময় বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করছেন তিনি।

ইতোমধ্যে প্রকাশ্যে এসেছেসিংহম অ্যাগেইনছবির ঝলক। সেই নিয়ে চর্চাও হয়েছে বিস্তর। রোহিত শেঠি পরিচালিত ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর খান, রণবীর সিংহ, অক্ষয় কুমার টাইগার শ্রফ।

Advertisement

বলিউড সালমান খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম