Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রেমে ব্যর্থ অনন্যা, মেয়েকে যে উপদেশ দিলেন ভাবনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১২:০৯ পিএম

প্রেমে ব্যর্থ অনন্যা, মেয়েকে যে উপদেশ দিলেন ভাবনা

Advertisement

এক সময় বলিউড পরিচালক করণ জোহরের অনুষ্ঠানে প্রায় বলেই ফেলেছিলেন— আদিত্য রায় কাপুরের সঙ্গে তার সম্পর্কে রয়েছে। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই ছন্দপতন। দুজন দুদিকে। দুই বছরের সম্পর্ক ছিন্ন হয় অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুরের।

একটি গণমাধ্যমে অনন্যার ঘনিষ্ঠ সূত্র বলেছিলেন— সম্পর্ক বিচ্ছেদের জন্য মোটেই প্রস্তুত ছিলেন না অভিনেত্রী। তার আগে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে প্রেম ভাঙে অনন্যার। তবে আদিত্যের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ায় বেশ ভেঙে পড়েছিলেন তিনি।

এর আগে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে জানিয়েছিলেন— সম্পর্ক ভাঙলে মনও ভাঙে। কিন্তু সেই হৃদয় যন্ত্রণা সামলে উঠতে হয়। জীবনে কোনো কিছুই চিরকালীন নয়। অস্থায়ীর সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠাই একটা শিক্ষা। সময়ের সঙ্গে সঙ্গে যন্ত্রণা ক্রমশ কমতে থাকে।

সম্প্রতি অনন্যা পান্ডের মা ভাবনা পান্ডে মেয়ের সম্পর্কের বিষয়ে এক সাক্ষাৎকারে বলেন, ‘বয়স যখন কম ছিল আমার সঙ্গেও অনেকের নাম জুড়েছে। সেটি স্বাভাবিকভাবেই দেখা হয়েছিল। সে নিয়ে তো কম আলোচনা-সমালোচনা হয়নি।

তিনি বলেন,  আমার মেয়ের ক্ষেত্রেও সেই স্বাভাবিকত্বই চাই। যেদিন ও কাউকে বিয়ের কথা জানাবে, সেটি খুবই আবেগঘন মুহূর্ত হবে আমার কাছে। ততদিন জীবনটা উপভোগ করুক সেটাই চাইব।

সূত্র জানায়, ভাবনা তেমন পছন্দ করতেন না অভিনেতা আদিত্য রায় কাপুরকে। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নাকি তাকে ‘আনফোলো’ করেছেন বহুদিন আগেই। মাস কয়েক আগেই ভাবনা জানিয়েছিলেন— আদিত্যকে আকর্ষণীয় লাগলেও মেয়ের সঙ্গে জুটি হিসেবে নাকি কার্তিক আরিয়ানকেই বেশি পছন্দ তার। 

যদিও মেয়ের প্রেম ভাঙাটা খুব একটা বড় বিষয় নয়। ভাবনা সেদিনই ভাববেন যেদিন অনন্যা বিয়ে করার ইচ্ছে প্রকাশ করবেন। তার আগে মেয়েকে নিজের মতো করে জীবনে বাঁচতে দিতে চান।

এদিকে অনন্যা কফি উইথ করণের সপ্তম সিজনে একবার প্রকাশ করেছিলেন যে, আরিয়ান খানের প্রতি তার ছেলেবেলায় ক্রাশ ছিল। তিনি বলেছিলেন— আরিয়ান কিউট। বড় হওয়ার সময় আমি ওকে দেখে ক্রাশ খেয়েছি।

উল্লেখ্য, সম্প্রতি অনন্যা পান্ডের ওয়েব থ্রিলার ‘সিটিআরএল’ মুক্তি পেয়েছে। এই সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে তিনি শাহরুখ খান ও গৌরি খানের ছেলে আরিয়ান খানের একটি গোপন কথা ফাঁস করেন। তিনি জানান, শাহরুখপুত্র নাকি তার ভিডিও ফাঁসের হুমকি দিতেন।

Advertisement

বলিউড পরিচালক করণ জোহর আদিত্য রায় কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম