Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমিরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে ঘাবড়ে গিয়েছিলেন অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ এএম

আমিরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে ঘাবড়ে গিয়েছিলেন অভিনেত্রী

Advertisement

একবার বা দুবার নয়; সহ-অভিনেত্রীকে আট বার চুম্বন করতে বলেছিলেন আমির খান। নব্বইয়ের দশকে ক্যারিয়ারের মধ্যগগনে আমির খান। রানি মুখোপাধ্যায় থেকে সোনালি বেন্দ্রে, বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করেছেন। কিন্তু একটি ছবিতে অভিনেত্রীর সঙ্গে তার চুম্বন দৃশ্যের কথা আজও বলিউডে চর্চায়।

ছবির নাম ‘হম হ্যায় রাহি পেয়ার কে’। ছবিতে জুহি চাওলার সঙ্গে জুটি বেঁধেছিলেন আমির। জুহি ছাড়াও আরও এক অভিনেত্রী ছিলেন— সিস নবনীত নিশান। তার সঙ্গেই একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল আমিরের। নবনীত এক সাক্ষাৎকারে তার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। আমিরের সঙ্গে চুম্বন দৃশ্যের আগে বেশ ঘাবড়ে গিয়েছিলেন তিনি।

সেই সময় তাকে কেউ চিনতই না। তাই আমির ও জুহির সামনে বেশ ভয়ে ভয়ে থাকতেন নবনীত। বিশেষ করে চুম্বন দৃশ্যে ভয়ে সিঁটিয়ে ছিলেন তিনি। দৃশ্যটি বর্ণনা করেছিলেন অভিনেত্রী। নবনীত বলেছিলেন, ‘দৃশ্যটি ছিল— আমাদের বাগদানের পরে আমিরের বাড়িতে গিয়েছি। তার পরে ওর গালে চুম্বন করি। আমার চুম্বনের পর ওর গালে লিপস্টিকের দাগ থেকে যায়।’ এই দৃশ্যটি সঠিকভাবে শুটিং না হওয়া পর্যন্ত নবনীতকে বারবার চুম্বন করতে বলেছিলেন আমির। তবে পুরোটাই ছবির গুণমানের স্বার্থে।

সে দিন শুটিংয়ের সময় সাত-আটবার আমিরকে চুম্বন করতে হয়েছিল নবনীতের। অভিনেত্রী বলেন, ‘বাড়িতে ফিরে আমি বন্ধুদের বলেছিলাম, সারা দিন ধরে আজ আমির খানকে চুম্বন করেছি। এ তো লটারি পাওয়ার মতো সুযোগ!’

আমিরকে শেষ দেখা গেছে ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। বর্তমানে তিনি ব্যস্ত ‘সিতারে জমিন পর’ ছবির কাজ নিয়ে।

Advertisement

অভিনেত্রী আমির খান রানি মুখোপাধ্যায় সোনালি বেন্দ্রে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম