Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাহরুখকে নকল করলেন অমিতাভ!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৮:০৫ এএম

শাহরুখকে নকল করলেন অমিতাভ!

Advertisement

কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ তে সম্প্রতি অমিতাভ বচ্চন শাহরুখ খানের জনপ্রিয় পোজ করে দেখালেন তাও তার হট সিটে বসে বসেই! আর সেটা দেখেই বাকরুদ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। এই পোজ করেই কী বললেন বিগ বি?

কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬ এর সাম্প্রতিকতম পর্বে গুজরাটের এক কাফটসম্যান হর্ষ উপাধ্যায় হট সিটে বসেন। তিনি এদিন ১২ লাখ ৫০ হাজার সহ ৮০ হাজার টাকা বোনাস নিয়ে বাড়ি যান। এরপর রাঁচির রশ্মি কুমারী হট সিটে আসেন।

কিন্তু বিগ বি যখন তার নাম প্রথমে ঘোষণা করেন তিনি চুপচাপ বসেই থাকেন। ভাবেন বুঝি ভুল করে তার নাম ডেকেছেন সঞ্চালক। এরপর তিনি যখন সত্যিটা বুঝে হট সিটে আসেন তখন অমিতাভ বচ্চন বলেন, ‘আমি ভাবলাম আমি বোধহয় ভুল নাম ডেকেছি। কাঁদবেন না প্লিজ। তাহলে আমার চাকরিটাই চলে যাবে।’

এরপর পেশায় ব্যাংকার এই প্রতিযোগীকে একাধিক প্রশ্ন করেন বিগ বি। সেখানেই শাহরুখ খানকে নিয়ে একটা প্রশ্ন করেন। তখনই তিনি তার সিটে বসে বসেই কিং খানের হাত ছড়ানো সেই বিখ্যাত পোজ করেন। তারপর শাহরুখের একটি ছবি দেখিয়ে তাকে বলতে শোনা যায়, ‘এই ছবি তার বাড়ি মান্নাতের সামনে লাখ লাখ দর্শনার্থীরা আসে শাহরুখের সঙ্গে দেখা করতে। সেটার জন্য একটা উঁচু মঞ্চ বানিয়ে ওখান দিয়ে এই পোজ দেয়। আর তাতেই লোক পাগল হয়ে যায়। ’ - হিন্দুস্তান টাইমস

Advertisement

কৌন বনেগা ক্রোড়পতি অমিতাভ বচ্চন শাহরুখ খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম