Logo
Logo
×

Advertisement

বিনোদন

আলিয়ার ওপর চড়াও কারা, ধাক্কা দিয়ে টেনে সরালেন রণবীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১২:০২ পিএম

আলিয়ার ওপর চড়াও কারা, ধাক্কা দিয়ে টেনে সরালেন রণবীর

Advertisement

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে ধরার চেষ্টা করতেই ফটোসাংবাদিকদের ওপর মেজাজ হারান অভিনেতা রণবীর কাপুর। চিৎকার করে ওঠেন তিনি। প্রকাশ্যে ধাক্কা দিলেন এক ব্যক্তিকে।

সাধারণত বলিউড অভিনেতা রণবীর কাপুরের ভাবমূর্তি শান্ত ও স্থির। পর্দায় যে কোনো চরিত্রে তিনি সাবলীল হলেও বাস্তবে প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন এ অভিনেতা। সেভাবে কখনই তাকে প্রকাশ্যে মেজাজ হারাতে দেখা যায়নি। তাকে বিয়ে করার পর নাকি আলিয়া ভাটও শান্ত হয়ে গেছেন। নিচু স্বরে কথা বলার অভ্যাস করে ফেলেছেন এ অভিনেত্রীও। 

কিন্তু এবার সেই রেকর্ড নিজেই ভাঙলেন রণবীর কাপুর। ক্যামেরার সামনেই চিৎকার করে উঠলেন তিনি। প্রকাশ্যে ধাক্কা দিলেন এক ব্যক্তিকে। ঠিক কী ঘটেছিল সেদিন? 

আলিয়ার মা সোনি রাজদানের জন্মদিনের পার্টি ছিল মুম্বাইয়ের এক রেস্তোরাঁয়। পৌঁছে গিয়েছিলেন আলিয়া ও রণবীরও। পার্টি শেষে রেস্তোরাঁ থেকে শ্বশুর মহেশ ভাটকে বার করে গাড়িতে তুলে দেন রণবীর। তার কিছুক্ষণ পরেই স্ত্রী আলিয়াকে নিয়ে রেস্তোরাঁ থেকে বেরোন অভিনেতা। তখনই সমস্যার সূত্রপাত। আলিয়াকে দেখেই ধেয়ে আসেন ফটোসাংবাদিকরা।

আলিয়াকে ঘিরে ধরার চেষ্টা করতেই ফটোসাংবাদিকদের ওপর মেজাজ হারান রণবীর। চিৎকার করে ওঠেন তিনি। কড়া ভাষায় বলেন, কী করছেন আপনারা? এটা কী হচ্ছে, এখনই সরে যান এখান থেকে। কথায় কাজ না হলে রণবীর আরও রেগে যান। এক ফটোসাংবাদিকের হাত টেনে ধরে ধাক্কা দিয়ে গাড়ির সামনে থেকে সরিয়ে দেন তিনি। তার পর স্ত্রীকে গাড়িতে উঠিয়ে নিজেও গাড়িতে ওঠেন রণবীর।

অভিনেতাকে এই রূপে দেখে অবাক তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই মজা করে বলেছেন—রণবীরের মধ্যে ‘অ্যানিমেল’-এর রণবিজয়ের চারিত্রিক বৈশিষ্ট্য রয়ে গেছে। ফটোসাংবাদিকদের সমালোচনাও করেছেন রণবীরের ভক্তরা।

উল্লেখ্য, আগামীতে রণবীরের হাতে রয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ও ‘রামায়ণ’-এর মতো ছবি। অন্যদিকে আলিয়াকে কিছু দিন আগেই দেখা গেছে ভাসান বালার ছবি ‘জিগরা’-তে।

Advertisement

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনেতা রণবীর কাপুর

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম