Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

টালিউড ছেড়ে মুম্বাই পাড়ি দিলেন দেব, যে কথা বললেন অভিনেতা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০২:১৭ পিএম

টালিউড ছেড়ে মুম্বাই পাড়ি দিলেন দেব, যে কথা বললেন অভিনেতা

Advertisement

চলতি বছর দুর্গাপূজায় মুক্তি পেয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত ছবি ‘টেক্কা’। এখনো রমরমিয়ে চলছে সেই ছবি। ছবি মুক্তির পর সম্প্রতি বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়ে বিদেশ থেকে ঘুরে এলেন টেক্কায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা দেব।

এদিকে টালিউড ছেড়ে মুম্বাই পাড়ি দিলেন অভিনেতা দেব। এবার কি তবে হিন্দি ছবিতে পা রাখলেন বাংলার সুপারস্টার? শুটিংয়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ সুখবর ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিলেন তিনি।

মেকআপভ্যান থেকে একটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে দেব লিখেছেন— ‘হ্যালো মুম্বাই।’ ছবিতে দেখা যাচ্ছে, দেবের সঙ্গে রয়েছেন তার টিমের সদস্যরা। অর্থাৎ মুম্বাইতে যে নতুন কাজ শুরু করলেন তা এক প্রকার পরিষ্কার। 

কিন্তু বিটাউনে কী কাজ করতে চলেছেন? তাও খোলাসা করেছেন দেব নিজেই। একটি বিশেষ ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করতেই মুম্বাইয়ে হাজির হয়েছেন দেব। তবে শুধুই কি বিজ্ঞাপনের শুটিং নাকি ছবির জন্যও এবার বলিউডে পথচলা শুরু করবেন, তা অনুমেয়।

যদিও ইতোমধ্যে টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র বলিউডে প্রথম কাজ করে ফেলেছেন। তাহলে কি এবার দেবের পালা? যদিও ঘটনাচক্রে মায়ানগরীতে নিজের ছোটবেলা কাটিয়েছেন দেব। 

বলিউডের ক্যান্টিনে কাজ করতেন গুরুপদ অধিকারী, তাই সেভাবে দেখতে গেলে বলিপাড়া তার কাছে নতুন কিছু নয়। তবে কি টালিউডের পাশাপাশি এবার বলিউডেও তিনি কাজ করবেন? তা সময়ই বলে দেবে সে উত্তর। আপাতত বিজ্ঞাপনের শুটিং নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা।

Advertisement

দুর্গাপূজা ছবি টেক্কা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম