Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অভিষেক-ঐশ্বর্যর সংসারে অশান্তি, মুখ খুললেন সেই নিমরত

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০১:৩১ পিএম

অভিষেক-ঐশ্বর্যর সংসারে অশান্তি, মুখ খুললেন সেই নিমরত

ছবি: সংগৃহীত

Advertisement

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে দূরত্বের কারণ নাকি অভিমেনত্রী নিমরত কৌর! গুঞ্জন উঠেছে ‘দসভি’ ছবির শুটিং-এর সময়ই নাকি নিমরতের সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক। বলিউডপাড়া এই বিষয়টি নিয়ে এখন আলোচনা তুঙ্গে। সমাজিক মাধ্যমেও নিমরতকে নিয়ে চলছে একের পর এক ট্রলিং। অবশেষে এসব বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী ।

এসময় অভিনেত্রী ব্যক্তিগত জীবনে মানুষের অনধিকার চর্চা নিয়ে কথা বলেন নিমরত। নিমরত বলেছেন, আমি যা-ই করি মানুষ মন্তব্য করবেই তাদের ইচ্ছে মতো। 

অভিষেকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নিমরত বলেন, এমন কোনো গুঞ্জনই নেই। আমি মন দিয়ে নিজের কাজ করছি।

তার বিরুদ্ধে চলা অনবরত ট্রলিং নিয়েও কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। এখন শুধুই কাজ নিয়ে ব্যস্ত বলে সাফ জানান তিনি। 

২০২২ সালে ‘দসভি’ ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত। সেই সময় অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ের বয়স ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন নিমরত। অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও।

এ কথা শুনে অবাক হয়ে নিমরত বলেছিলেন, ১৫ বছর! এই কথা শুনে অভিষেক মন্তব্য করেন, হ্যাঁ দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২। তখন অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, ‘অসাধারণ’।

এই গুঞ্জন নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি ঐশ্বরিয়া বা অভিষেক কেউই। প্রথমে শোনা যাচ্ছিল, সংসারে বনিবনার অভাবেই দূরত্ব তৈরি হয়েছে তাদের মধ্যে। 

বিশেষ করে, অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে তারা একসঙ্গে প্রবেশ না করায় বিবাহবিচ্ছেদের জল্পনা ছড়ায়। যদিও পরে তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল। কিন্তু গত কয়েকদিনে খবর ছড়িয়েছে, নিমরতের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব।

Advertisement

বলিউড অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাই নিমরত কৌর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম