Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমি ফের কবে বিয়ে করছি: অভিষেক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০১:১৭ পিএম

আমি ফের কবে বিয়ে করছি: অভিষেক

ছবি: সংগৃহীত

Advertisement

গত কয়েকমাস ধরে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বৈবাহিক জীবন খবরের শিরোনামে প্রায় নিয়মিতই উঠে আসছে। একটাই জল্পনা, বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারকা দম্পতি। যদিও তারা এই বিষয়ে এখনও মুখ খোলেননি। তবে এর আগেও একবার গুঞ্জন ছড়ায়, ঐশ্বরিয়া-অভিষেক বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। সেটা ২০১৪ সাল। 

সেই বছরও খবর ছড়ায়, বিবাহবিচ্ছেদ হচ্ছে তাদের। সেবার কিন্তু নীরব ছিলেন না অভিষেক। সমস্ত জল্পনায় নিজেই জল ঢেলেছিলেন। টুইটারে একটি পোস্ট করে মুখ বন্ধ করেছিলেন অনেকের। অনুরাগীদের অনুরোধ করেছিলেন, কোনোভাবেই তারা যেন গুজবে কান না দেন।

অভিষেক খোঁচা দিয়ে টুইট করেছিলেন, আচ্ছা বুঝলাম! আমার বিবাহবিচ্ছেদ হচ্ছে তার মানে। আমাকে বিষয়টা জানানোর জন্য ধন্যবাদ। আমি ফের কবে বিয়ে করছি, সেটাও দয়া করে জানাবেন আমাকে। অভিষেকের এই পোস্টে বন্ধ হয়েছিল সব গুজব।

১০ বছর পর আবারও সেই একই গুঞ্জন বলিউড পাড়ায়। বিশেষ করে অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এই জল্পনা আরও ঘনীভূত হয়। বিয়ের আসরে গোটা পরিবার নিয়ে প্রবেশ করেছিলেন অভিষেক। কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন ঐশ্বরিয়া ও আরাধ্যা। বেশ কিছুক্ষণ পরে প্রবেশ করেন তারা। এ দৃশ্য দেখেই নেটিজেনদের চক্ষু চড়কগাছ হয়। যদিও পরে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। প্রথমে শোনা যাচ্ছিল শাশুড়ি ও ননদের সঙ্গে বনিবনার অভাবে সংসারে ভাঙন ধরেছে। তবে গত কয়েক দিনে নতুন গুঞ্জন ছড়িয়েছে। ‘দসভি’ ছবির শুটিং-এর সময় নাকি নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের। তারপরেই নাকি ঐশ্বর্যার সঙ্গে দূরত্ব তৈরি হয়। তবে এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে বচ্চন পরিবার।

Advertisement

বলিউড অভিষেক বচ্চন ঐশ্বরিয়া বচ্চন

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম