Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে নিয়ে যা বললেন মিশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম

বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে নিয়ে যা বললেন মিশা

Advertisement

দেশে ফিরেছেন তুরস্কে আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ। শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতরণের পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ দেশের ধর্মপ্রাণ মুসলমান, বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া বিমানবন্দর থেকে বের হওয়ার পর বিশ্বজয়ী এই হাফেজকে ছাদখোলা বাসে সংবর্ধনা জানানো হয়। 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বিজয়ী হাফেজ মুয়াজ মাহমুদদে অভিনন্দন জানিয়েছেন।

পাশাপাশি চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে হাফেজ মুয়াজ মাহমুদদে নিয়ে এক পোস্ট করেছেন। যেখানে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন।

এই অভিনেতা তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, তুরস্কে অনুষ্ঠিত পবিত্র কুরআনুল কারীমের বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে স্বাগত ও রাশি রাশি ফুলের শুভেচ্ছা।

এরপর মিশা সওদাগর বলেন, যারা কুরআন বুকে নিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের নামকে উচ্চতায় পৌঁছিয়েছেন, তারা এই দেশের রত্ন। তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও সম্মান।

প্রসঙ্গত, তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।

গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে এ প্রতিযোগিতার বাছাইপর্বে দেশের শতশত মেধাবী হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন মুয়াজ মাহমুদ।

এছাড়াও চলতি বছরের ২১ আগস্ট মক্কায় ৪৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১২৩টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে। সে সময় হাফেজ মুয়াজ মাহমুদ ১৫ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন।

Advertisement

হাফেজ মুয়াজ মাহমুদ মিশা সওদাগর

Advertisement

আরও পড়ুন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম